Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
চোখ খুলেছেন সৌমিত্র, তবু উৎকণ্ঠা চিকিৎসকদের

বিনোদন

টিবিএস ডেস্ক
06 November, 2020, 01:50 pm
Last modified: 06 November, 2020, 01:52 pm

Related News

  • আজ ‘অপু’র জন্মদিন
  • নক্ষত্র পতনের এক বছর
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ শুটিং, কন্যার স্মৃতিতে
  • ১২ মে মুক্তি পাচ্ছে সৌমিত্রের প্রথম ও শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’
  • বহু স্মৃতি উস্কে মুক্তি পেল সৌমিত্র অভিনীত শেষ ছবির ট্রেলার

চোখ খুলেছেন সৌমিত্র, তবু উৎকণ্ঠা চিকিৎসকদের

সংকট অনেকটা কেটে গেলেও তার সচেতনতার মাত্রা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন চিকিৎসক।
টিবিএস ডেস্ক
06 November, 2020, 01:50 pm
Last modified: 06 November, 2020, 01:52 pm
সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। তিনি সাড়া দিচ্ছেন; চিকিৎসকদের ভাষায় যাকে বলে, রিফ্লেক্স রেসপন্স। আওয়াজ শুনে তিনি প্রতিক্রিয়াও দিচ্ছেন। এমনকি চোখও খুলেছেন বৃহস্পতিবার।

চিকিৎসকদের বিশ্বাস, তার এই অবস্থার পরিবর্তন যথেষ্ট ইতিবাচক।

বৃহস্পতিবার বেলভিউ নার্সিংহোমের পক্ষ থেকে চিকিৎসক অরিন্দম কর বলেন, 'পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে সৌমিত্রের। ১০ থেকে ১১-র মধ্যে রয়েছে সচেতনতা (গ্লাসগো কোমা স্কেলের সূচকে)। স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন।' 

এই অভিনেতার রক্তে ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়ে ওই চিকিৎসক বলেন, 'আশা করি খুব শিগগিরই ওর কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালিসিস করার প্রয়োজন পড়বে না। সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গিয়েছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। আজ রক্ত দেওয়া হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করে দেব।'

এক সপ্তাহ আগের চেয়ে সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান চিকিৎসক। তবে ৮৫ বছর বয়সে দীর্ঘ এক মাস কোমর্বিডিটির সঙ্গে লড়ছেন সৌমিত্র। তা ছাড়া ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টের ধকলও সইতে হচ্ছে তাকে। তাই দুর্বল হয়ে পড়েছে তার শরীর।

সংকট অনেকটা কেটে গেলেও তার সচেতনতার মাত্রা বাড়ানোই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।  

এই অভিনেতাকে ভেন্টিলেশন থেকে বের করে আনার ব্যাপারে নেওয়া হবে বিশেষজ্ঞদের পরামর্শ। প্লাজমা থেরাপি নিয়ে নেফ্রোলজিস্টরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুক্রবার। 

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সৌমিত্রের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর দিনই বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দু-দিন পরই তার শারীরিক পরিস্থিতি আচমকা বিগড়ে যায়, এরপর তাকে রাখা হয় আইটিইউতে। গত সোমবার থেকে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ৮৫ বছর বয়সী অভিনেতা।

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • আজ ‘অপু’র জন্মদিন
  • নক্ষত্র পতনের এক বছর
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের শেষ শুটিং, কন্যার স্মৃতিতে
  • ১২ মে মুক্তি পাচ্ছে সৌমিত্রের প্রথম ও শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’
  • বহু স্মৃতি উস্কে মুক্তি পেল সৌমিত্র অভিনীত শেষ ছবির ট্রেলার

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net