Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আজও ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ 

বাংলাদেশ

নোমান মাহমুদ
30 January, 2025, 11:55 am
Last modified: 30 January, 2025, 12:08 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উপকূলের লবণ মাঠ, ঈদের আগে সরবরাহ শৃঙ্খলে চাপ

ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আজও ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে টানা তৃতীয় দিনের মত ঢাকার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে এই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন তারা।
নোমান মাহমুদ
30 January, 2025, 11:55 am
Last modified: 30 January, 2025, 12:08 pm
ছবি: টিবিএস

পূর্ব ঘোষণা অনুযায়ী চামড়া শিল্পের শ্রমিকদের জন্য ৫টি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে টানা তৃতীয় দিনের মত ঢাকার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন তারা।

ঘোষণা অনুযায়ী, সকাল ১০ টা থেকে এই কর্মসূচি শুরু করেন শ্রমিকরা, যা বেলা ১২টা পর্যন্ত অব্যাহত থাকার কথা রয়েছে।

এদিকে, টানা কয়েকদিন যাবত আন্দোলন করলেও এখনো পর্যন্ত সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি জানিয়ে এপেক্স ট্যানারির আন্দোলনরত এক শ্রমিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা ন্যায্য দাবির জন্য টানা আন্দোলন করে আসছি, কিন্তু এখনো মালিকপক্ষের কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাইনি। আমাদের দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।"

নজরুল নামে আন্দোলনরত আরেক শ্রমিক টিবিএসকে বলেন, "বর্তমানে ট্যানারি শ্রমিকরা যা বেতন পান, তা দিয়ে কী কারে সংসার চলে? এই সামান্য বোধটুকুও কি মালিকদের নেই? তারাই ন্যূনতম মজুরি প্রস্তাব করলো, এখন তারাই বাস্তবায়ন করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।"

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হয়, কিন্তু ট্যানারি শ্রমিকদের ক্ষেত্রে সেটি ব্যাতিক্রম। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পর থেকেই এই মজুরি বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা হয়নি।
 
Related Topics

টপ নিউজ

চামড়া শিল্প / ট্যানারি / শ্রমিক বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • দেশের চামড়া খাত অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত পথে এগোয়নি: শিল্পমন্ত্রী
  • টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উপকূলের লবণ মাঠ, ঈদের আগে সরবরাহ শৃঙ্খলে চাপ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net