Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বিক্রিতে ভ্যাটমুক্ত রাখার দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 01:20 pm
Last modified: 28 January, 2025, 01:27 pm

Related News

  • রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বিক্রিতে ভ্যাটমুক্ত রাখার দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির

এনবিআরের কর্মকর্তাদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, ভ্যাট আদায়ের সময় কিছু কর্মকর্তা টেবিলের নীচ থেকে টাকা নেয়। যার কারণে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 01:20 pm
Last modified: 28 January, 2025, 01:27 pm
ছবি: টিবিএস

সব পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বিক্রিতে ভ্যাট আওতামুক্ত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো: নাজমুল হাসান মাহমুদ সংগঠনটির পক্ষে এ দাবি জানান। 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ৩০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাট মুক্ত রাখার প্রজ্ঞাপন জারি করেছে, যা তারা প্রত্যাখ্যান করছেন।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট বাড়ানোর জন্য একটি অধ্যাদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, বছরে ৩০ লাখ টাকার বেশি টার্নওভার হলে ভ্যাট নিবন্ধন করাতে হবে, যা আগে ছিল ৫০ লাখ টাকা। অর্থাৎ ২০ লাখ টাকা কমিয়ে ছোট ব্যবসায়ীদেরও ভ্যাটের আওতায় আনা হয়েছে।

মাহমুদ বলেন, আমরা সকল পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং ৫০ লাখ টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটমুক্ত রাখার পাশাপাশি সিটি কর্পোরেশন, পৌরসভা, শপিং মলসহ সকল দোকানের ক্ষেত্রে এটি কার্যকর করার আহ্বান জানাই।

এনবিআরের কর্মকর্তাদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, 'ভ্যাট আদায়ের সময় কিছু কর্মকর্তা টেবিলের নীচ থেকে টাকা নেয়। দেখা যায় একটি দোকান থেকে পাঁচশো টাকা ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে দিল আর ১ হাজার টাকা টেবিলের নীচ থেকে নিল। এর ফলে সরকার কিন্তু রাজস্ব বঞ্চিত হলো'। 

মাহমুদ বলেন, আমরা চাই, প্রত্যেকটি পণ্যের উৎপাদন বা আমদানির পর্যায়ে এমআরপি নির্ধারণ করে ভ্যাট আদায় করা হোক। এতে দোকান মালিক ও ভোক্তা ভ্যাটের নামে হয়রানি থেকে মুক্ত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখা ৭০ লাখ দোকান ব্যবসায়ী প্রায় ২ কোটি লোকের কর্মসংস্থান করছে। আমরা ভ্যাট প্রদানে বিরোধী নই, তবে ভ্যাট আদায়ের প্রক্রিয়া সহজ করা হোক। বর্তমানে ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে ভ্যাট আইন অনুসারে পাঁচটি খাতা সংরক্ষণ করে ভ্যাট হিসাব করা সম্ভব নয়। 

তিনি আরও বলেন, বর্তমান আমাদের টিকে থাকাই যেখানে কষ্টসাধ্য সেখানে ভ্যাট বৃদ্ধি পেলে দোকান ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে। 

তাছাড়া, ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা সুদের বৃদ্ধি নিয়ে ঋণ পরিশোধে সমস্যায় পড়ছেন। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সুদ মওকুফ এবং ১ শতাংশ ডাউনপেমেন্টে ১৫ বছরের কিস্তিতে ঋণ পরিশোধের প্রজ্ঞাপন জারি করার দাবিও জানায় সংগঠনটি। 

Related Topics

টপ নিউজ

দোকান মালিক সমিতি / বাংলাদেশ দোকান মালিক সমিতি / ভ্যাট / ভ্যাট প্রত্যাহার / টার্নওভার কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন: ড. তিতুমীর
  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net