Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 January, 2025, 12:50 pm
Last modified: 28 January, 2025, 12:50 pm

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

সাভারে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি মালিকরা।
টিবিএস রিপোর্ট
28 January, 2025, 12:50 pm
Last modified: 28 January, 2025, 12:50 pm
সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর অভ্যন্তরের প্রধান সড়কে এপেক্স ট্যানারির সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা। ছবি: টিবিএস

চামড়া শিল্পের শ্রমিকদের জন্য ৫টি গ্রেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করছেন চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর অভ্যন্তরের প্রধান সড়কে বিসিক কার্যালয় সংলগ্ন এপেক্স ট্যানারির সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন শতাধিক ট্যানারি শ্রমিকরা।

সকাল ১০ টা থেকে শুরু হওয়া শ্রমিকদের এই আন্দোলন বেলা ১২ টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এছাড়াও দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয় বিক্ষোভ থেকে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপরই তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করেনি মালিকরা। বিভিন্ন বাহানায় মালিকপক্ষ শুধু কালক্ষেপণই করছে। বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন এই শিল্পের শ্রমিকরা।

বিক্ষোভ থেকে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য ও শিল্প নগরীর এপেক্স ট্যানারিতে কর্মরত নিলুফা নামে এক নারী শ্রমিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, সরকার আমাদের জন্য মোট পাঁচটি গ্রেডে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি ঘোষণা করেছে, যেখানে সর্বনিম্ন মজুরি আঠারো হাজার এক টাকা এবং সব পক্ষের সম্মতিতেই এই মজুরি ঘোষণা করা হয়েছে। কিন্তু মালিকরা এখন এসে বলে এই মজুরি তাদের জন্য বেশি হয়ে গেছে।

এই শ্রমিক বলেন, আমরা ট্যানারি শ্রমিকরা দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পাই, এই বেতনে কি কারো সংসার চলে? আমরা মেহনতি মানুষ, আমার রক্ত, ঘামে পরিশ্রমের কারণে মালিকরা কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু আমাদের ন্যূনতম মজুরি, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিয়ে মালিকদের কষ্ট হয়।

"দীর্ঘ ১৩ মাস আমরা অপেক্ষা করছি, এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে এসেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে", যোগ করেন তিনি।

ফারুক হোসেন নামে আরেক শ্রমিক টিবিএস'কে বলেন, গত ২১ নভেম্বর সরকার আমাদের ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। মালিক শ্রমিক যৌথ আলোচনার মাধ্যমেই এই মজুরি নির্ধারণ করা হয়েছে। কিন্তু গেজেট প্রকাশ হলেও এখনো সেই মজুরি আমাদের বাস্তবায়ন করা হয়নি। আমাদের পেটে ক্ষুধা, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এভাবে আগের বেতনে আর সংসার চলে না। কাজেই আমাদের ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

যোগাযোগ করলে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, গত নভেম্বরে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করার পর থেকে বিভিন্ন সময় মালিকপক্ষের সাথে বহুবার আমরা আলোচনা করেছি। কিন্তু কোনোভাবেই মালিকপক্ষ এই ন্যূনতম মজুরি বাস্তবায়ন করেনি। ফলে শ্রমিকরা এখন কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, আন্দোলন করছে যা চলমান। আজকের কর্মসূচিও এরই অংশ। 

যোগাযোগ করলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, বিষয়টি নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা অব্যাহত রয়েছে, আশা করছি দ্রুতই আমরা আলোচনার মাধ্যমে এই সংকটের একটি সুন্দর সমাধানে আসতে পারবো।

Related Topics

টপ নিউজ

সাভার / ট্যানারি / মালিক / শ্রমিক / ন্যূনতম মজুরি / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net