Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন জরুরি: ইইউকে জানাল বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2025, 09:20 pm
Last modified: 12 January, 2025, 09:28 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজন জরুরি: ইইউকে জানাল বিএনপি

আজ রোববার (১২ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ইইউ দূতকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা আবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
টিবিএস রিপোর্ট
12 January, 2025, 09:20 pm
Last modified: 12 January, 2025, 09:28 pm

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারকে বিএনপি জানিয়েছে, চলতি বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন জরুরি।

আজ রোববার (১২ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ইইউ দূতকে আমন্ত্রণ জানানো হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা আবেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে খসরু অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্রের স্বার্থে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।

বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও এ বিষয়ে বিএনপির অবস্থানসহ সমসাময়িক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানান আমীর খসরু।

এই বিএনপি নেতা বলেন, 'আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন- কবে নির্বাচন হবে এবং এ বিষয়ে আমাদের ভাবনা কী।'

তিনি বলেন, 'বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে আমাদের মতামত এবং যেসব সংস্কার নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর বিষয়ে আমাদের অবস্থান।'

তিনি জানান, তারা চলমান রাষ্ট্রীয় সংস্কার নিয়েও আলোচনা করেছেন।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, 'আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, এ বছরের মধ্যে নির্বাচন অত্যন্ত জরুরি।'

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত 'অন্য কোনো পরিকল্পনা বিবেচনা না করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরাসরি জাতীয় নির্বাচন আয়োজনের দিকে মনোনিবেশ করা এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা নিশ্চিত করা।'

অগণতান্ত্রিক ব্যবস্থায় একটি দেশ বেশিদিন চলতে পারে না উল্লেখ করে খসরু বলেন, 'একটি অগণতান্ত্রিক সরকারের কোনো রাজনৈতিক ওয়েট থাকে না, মবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না। জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না। তাই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব, সেদিকে আমরা জোর দিচ্ছি।'

অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

তবে সরকারের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর দাবির ওপর।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ইইউ / নির্বাচন / অন্তর্বর্তী সরকার / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / আমীর খসরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • রাজধানীর জলাবদ্ধতা মোকাবিলায় ৩ স্তরের কর্মপরিকল্পনা সরকারের: স্থানীয় সরকারমন্ত্রী
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net