Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রিফাত হত্যাকাণ্ডের অভিযোগপত্রের শুনানি অনিশ্চিত

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
17 September, 2019, 05:20 pm
Last modified: 18 September, 2019, 01:58 am

Related News

  • রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
  • রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার
  • রিফাত হত্যার রায়: অপ্রাপ্তবয়স্ক ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড
  • রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা কাল
  • রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা

রিফাত হত্যাকাণ্ডের অভিযোগপত্রের শুনানি অনিশ্চিত

মামলার মূল নথি সেখানেই নেওয়া হয়েছে। মূল নথি ছাড়া অভিযোগপত্রের শুনানি হওয়ার সুযোগ নেই...
টিবিএস রিপোর্ট
17 September, 2019, 05:20 pm
Last modified: 18 September, 2019, 01:58 am

বরগুনায় বাইশ বছরের তরুণ রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগপত্রের শুনানির জন্য ১৮ সেপ্টেম্বর তারিখ ধার্য রয়েছে। জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে শুনানিটি অনুষ্ঠিত হবার কথা।

অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার শিশু-কিশোরদের নিয়ে গঠিত অভিযোগপত্রেরও একটি শুনানি ১৮ সেপ্টেম্বরেই হবার কথা। ওই অভিযোগপত্রের নয় নম্বর অভিযুক্ত মোহাম্মদ নাজমুল হাসানের জামিনের শুনানির ধার্য তারিখও ১৮ সেপ্টেম্বর। একই দিনে দুটি শুনানি পড়ায় মামলার মূল অভিযোগপেত্রর শুনানি অনিশ্চিত হয়ে পড়ল।

১ সেপ্টেম্বর রিফাত হত্যাকাণ্ডে ২৪ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর, ৩ সেপ্টেম্বর এ মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু জেলা ও দায়রা জজ আদালতে আরিয়ান শ্রবণ নামের এ মামলার এক অভিযুক্তের জামিনের শুনানি ছিল সেদিনই। সেজন্য মামলার মূল নথি ওই আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে ৩ সেপ্টেম্বরও অভিযোগপত্রের শুনানি সম্ভব হয়নি। তাই অভিযোগপত্রের শুনানির জন্য নতুন তারিখ দেওয়া হয় ১৮ সেপ্টেম্বর।

এখন দেখা যাচ্ছে, এই তারিখেও শুনানি সম্ভব কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হযেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাদীপক্ষের মনোনীত আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, “এ মামলার অভিযোগপত্রের শুনানির তারিখ পূর্বনির্ধারিত থাকলেও শুনানি হওয়ার সম্ভাবনা নেই। কারণ অন্যতম অভিযুক্ত, চৌদ্দ বছরের কিশোর নাজমুল হাসানের জামিনের শুনানি রয়েছে জেলা দায়রা ও জজ আদালতে। মামলার মূল নথি সেখানেই নেওয়া হয়েছে। মূল নথি ছাড়া অভিযোগপত্রের শুনানি হওয়ার সুযোগ নেই।”

নতুন ভিডিওতে দেখা গেল, মিন্নিই রিফাতকে নিয়ে এলেন হাসপাতালে (ছবি: ভিডিও থেকে)

এদিকে, ২৬ জুন বরগুনা সদর হাসপাতালে আহত রিফাতকে রিকশায় চড়ে মিন্নির নিয়ে আসার নতুন ভিডিও প্রকাশ হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতাল প্রাঙ্গনে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সিসি ক্যামেরা দুটোই চালু ছিল। কোন ক্যামেরায় ঘটনাটি ধারণকৃত হয়েছিল, তা প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সোহবাফ উদ্দীন বলেন, “হাসপাতাল প্রাঙ্গনে বরগুনা জেনরেল হাসপাতাল কর্তৃপক্ষ ও বরগুনা জেলা পুলিশের সিসি ক্যামেরা রয়েছে। এছাড়া এখানে অন্য কারও সিসি ক্যামেরা নেই।” 

তবে, তিনি মনে করছেন, হাসপাতাল প্রাঙ্গনে রিফাত শরীফ ও মিন্নির যে ভিডিওটি গত পরশু প্রকাশিত হয়েছে, সেটি তাদের ক্যামেরায় রেকর্ডকৃত নয়। ওই ভিডিও যেভাবে বা যে জায়গা থেকে রেকর্ড করা হয়েছে সেখানে বা তার ধারেকাছে হাসপাতালের কোনো ক্যামেরা স্থাপন করা হয়নি বলে জানান তিনি।

হাসপাতাল প্রাঙ্গনে মিন্নি ও রিফাতের ওই ভিডিওটি কোন ক্যামেরায় ধারণকৃত সে বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমেদ এখনও তাদের অনিশ্চিতির কথা জানান। তবে, তারা বিষয়টি জানার চেষ্টা করছেন সেটাও বললেন তিনি।

Related Topics

বাংলাদেশ

রিফাত শরীফ / রিফাত হত্যা / বরগুনা হত্যাকান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
  • রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার
  • রিফাত হত্যার রায়: অপ্রাপ্তবয়স্ক ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড
  • রিফাত হত্যা মামলা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ঘোষণা কাল
  • রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net