Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গাজীপুরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
26 November, 2024, 07:30 pm
Last modified: 26 November, 2024, 07:36 pm

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

গাজীপুরে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, এসিল্যান্ডসহ আহত ১০

অভিযান শেষে বিকাল ৩টায় ফেরার সময় স্থানীয় দখলকারীরা হঠাৎ একত্রিত হয়ে হামলা চালায়। এতে অভিযানে দায়িত্ব পালনকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীরা আহত হন।
গাজীপুর প্রতিনিধি
26 November, 2024, 07:30 pm
Last modified: 26 November, 2024, 07:36 pm
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সরকারী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বনের জমি দখলকারীরা। হামলায় সহকারী কমিশনারসহ (ভূমি) অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের গাড়িসহ মোট ৩টি গাড়ি ও দুটি এক্সক্যাভেটর ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ৩টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলী গ্রাম এবং ইজ্জতপুর বাজার এলাকায় বনের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের ছোড়া ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক আ. হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়ি চালক লিটন, এক্সক্যাভেটর মেশিনের অপারেটর মো. রাসেল ও মো. হাকিমুল্লাহসহ অন্তত ১০ জন আহত হন।

আইনশৃঙ্খলা বাহিনী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৪৯নং কাফিলতলী মৌজার বনের জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে একটি প্রভাবশালী চক্র।

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শ্রীপুরে ব্যাপক হারে বনের জমি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়। সম্প্রতি প্রশাসন মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়। তবে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে দখলদাররা জায়গা খালি করেনি।

সরকারি নিয়ম মেনে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান শুরু করে।  

অভিযানে কয়েক একর বনভূমি উদ্ধার এবং বনের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা এক্সক্যাভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে বিকাল ৩টায় ফেরার সময় স্থানীয় দখলকারীরা হঠাৎ একত্রিত হয়ে হামলা চালায়। এতে অভিযানে দায়িত্ব পালনকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীরা আহত হন।

ঢাকা বন বিভাগের সরকারী বন সংরক্ষণ (এসিএফ) মো. শামসুল আরেফিন জানান, বন আইনের ৬৬ ধারায় কাফিলাতলী গ্রাম এবং ইজ্জতপুর বাজারে বন বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।

হামলাকারীরা তিনটি গাড়ি এবং দুটি এক্সক্যাভেটর ভাঙচুর করেছে। এ ঘটনায় দায়িত্ব পালনকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীরা আহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, 'অভিযান প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় একটি জমির মালিকানা নিয়ে রেল ও বনবিভাগের সম্পৃক্ততা সম্পর্কে স্থানীয়রা অভিযোগ জানায়।' 

তিনি বলেন, 'ওই জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করার পথে হঠাৎ করে ওই এলাকার দোকান ও বসতঘরের মালিকরা রেল লাইন থেকে পাথর ও ইট সংগ্রহ করে হামলা শুরু করে।

'হামলার সময় ইউএনও স্যারের গাড়ি এবং আমার গাড়িতে ইট ছোড়া হয়। এ ঘটনায় এক্সক্যাভেটর মেশিনের দুই চালক মারাত্মকভাবে আহত হন।' 

তিনি ধারণা করেন, সম্ভবত কোনো প্রভাবশালী ব্যক্তি তাদের ইন্ধন দিয়ে এমন কাজ করিয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ জানান, সরকারি নিয়ম মেনে বনের জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।  

তিনি বলেন, 'উচ্ছেদ অভিযানের শেষে স্থানীয় অবৈধ দখলদাররা আমাদের সরকারি কাজে বাধা দেয় এবং কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে।  

'হামলায় সংশ্লিষ্ট কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন সিরাজুল, তার ছেলে মাসুদ, তার বোন ও স্ত্রী, এবং মেয়ে শারমিন,' বলেন তিনি।

ইউএনও আরও জানান, বাকিদেরও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এক্ষেত্রে বন বিভাগ তার আইন অনুযায়ী মামলা করবে এবং প্রশাসনের পক্ষ থেকেও মামলা করা হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গাজীপুর / উচ্ছেদ অভিযান / উচ্ছেদ / বনের জমি দখল / বনের জায়গা দখল / বন উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net