Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
করোনা আক্রান্ত সৌমিত্র আইসিইউতে, অবস্থা স্থিতিশীল হলেও অক্সিজেনের অভাব

বিনোদন

হিন্দুস্তান টাইমস
10 October, 2020, 02:35 pm
Last modified: 10 October, 2020, 04:13 pm

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

করোনা আক্রান্ত সৌমিত্র আইসিইউতে, অবস্থা স্থিতিশীল হলেও অক্সিজেনের অভাব

সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এলে মঙ্গলবার সকালে তাকে বেলিভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল থেকে তার পরিস্থিতির অবনতি ঘটে।
হিন্দুস্তান টাইমস
10 October, 2020, 02:35 pm
Last modified: 10 October, 2020, 04:13 pm
সৌমিত্র চট্টোপাধ্যায়

কোভিড আক্রান্ত ভারতীয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি আপাতত কিছুটা স্থিতিশীল, জানা গেছে হাসপাতাল সূত্রে। শনিবার তার বিবিধ পরীক্ষা করা হবে।

গত সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এলে মঙ্গলবার সকালে তাকে বেলিভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল থেকে তার পরিস্থিতির অবনতি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে এবং রক্তচাপ অনিয়মিত হয়ে পড়েছে। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের আইসিইউ বিভাগে স্থানান্তর করা হয়।

সেই খবর প্রকাশ হলে উদ্বিগ্ন হয়ে পড়েন এই অভিনেতা তথা নাট্যকারের অগণিত ভক্ত ও গুণমুগ্ধ বিশ্ববাসী।

এ দিন সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ অভিনেতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে তার দেহে অক্সিজেনের মাত্রা এখনো স্বাভাবিকের তুলনায় কম রয়েছে বলে জানা গেছে। সমস্যার সমাধানে প্রয়োজন অনুযায়ী তার অক্সিজেন থেরাপি চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খাবারে বিশেষ রুচি নেই সৌমিত্রের, তবে শুক্রবার রাতে তার ঘুম ভালো হয়েছে বলে জানা গেছে। এ দিন রক্ত-সহ তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

বেলিভিউ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত চার সদস্যের মেডিক্যাল বোর্ডের অধীনে সৌমিত্রের চিকিৎসা চলেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে থেকে গত দু-দিন যাবৎ বিশেষ কোনো সমস্যা দেখা দেয়নি।

সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' চলচ্চিত্রে অপু চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫, তার কো-মর্বিডিটির বিষয়টিও চিন্তায় রেখেছে চিকিৎসকদের। প্রেশার-সুগার-সিওপিডি একাধিক শারীরিক সমস্যা আগে থেকেই রয়েছে এ শিল্পীর।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরু থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না অভিনেতার; জ্বরও আসে। এরপর করোনা টেস্ট করা হলে ৫ তারিখ সেই রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি বেলেভিউ কর্তৃপক্ষের  সঙ্গে যোগাযোগ করে পরিবার, এবং পরের দিন সকালে ১০টার কিছু পরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 

করোনা লকডাউন পরবর্তী সময়েও মনে জোর নিয়ে শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নিজের বায়োপিক 'অভিযান'-এর শুটিং করেছিলেন। এছাড়াও সম্প্রতি এক মিউজিক রিয়ালিটি শোয়ের মঞ্চেও বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন তিনি।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ভারতলক্ষ্মী স্টুডিওতে একটি ডকু-ফিুচারের জন্য শুটিং করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেদিনই তিনি জানান তার শরীর ভালো লাগছে না। ওই ইউনিটে প্রায় ২৫-৩০ জনের কলাকুশলী ছিলেন, সকলকেই করোনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Related Topics

টপ নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায় / টলিউড / ভারত / চলচ্চিত্র / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net