Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
রোজার আগে আমদানি পর্যায়ে একক গ্রাহক ঋণসীমা সাময়িক প্রত্যাহার ও এলসি মার্জিন মওকুফের সিদ্ধান্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 November, 2024, 07:10 pm
Last modified: 10 November, 2024, 01:53 pm

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

রোজার আগে আমদানি পর্যায়ে একক গ্রাহক ঋণসীমা সাময়িক প্রত্যাহার ও এলসি মার্জিন মওকুফের সিদ্ধান্ত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ‘ভবিষ্যতে সিঙ্গেল বরোয়ার লিমিট কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং কোনোভাবেই ভঙ্গ করতে দেওয়া হবে না।’
টিবিএস রিপোর্ট
07 November, 2024, 07:10 pm
Last modified: 10 November, 2024, 01:53 pm
ফাইল ছবি: মেহেদি হাসান/টিবিএস

রমজানের আগে ছোলা, ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের সরবরাহ বাড়িয়ে মূল্য স্থিতিশীল রাখতে আমদানি পর্যায়ে একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট) সাময়িকভাবে প্রত্যাহার এবং এলসি মার্জিন মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

তিনি বলেন, আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) মার্জিন আরোপের সিদ্ধান্ত ব্যাংক-কাস্টমার সম্পর্কের ওপর নির্ভর করছিল। 'এখন সিদ্ধান্ত হয়েছে, রমজান পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যে এলসি মার্জিন না নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক রবিবার সার্কুলার জারি করবে।'

বড় করপোরেট প্রতিষ্ঠান, যেমন সিটি গ্রুপ, মেঘনা, বসুন্ধরা এবং টিকে গ্রুপ ভোজ্যতেল, চিনি ও গমের মতো পণ্য বাল্কে আমদানি করে। এ ধরনের আমদানির ক্ষেত্রে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট বাধা হয়ে দাঁড়ায়।

তাই সাময়িকভাবে দুই-তিন মাসের জন্য এসব প্রতিষ্ঠানের জন্য সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট প্রত্যাহার করা হবে বলে জানান গভর্নর।

গভর্নর বলেন, 'আমি মনে করি, সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, যা ভঙ্গ করা উচিত নয়। এটি ব্যাংকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য ব্যাংকের মূলধন বাড়ানো প্রয়োজন।

তবে রমজান সামনে রেখে বড় আমদানিকারকদের সুবিধার্থে সাময়িকভাবে দুই-তিন মাসের জন্য এ লিমিট প্রত্যাহার করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ভবিষ্যতে সিঙ্গেল বরোয়ার লিমিট কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং কোনোভাবেই ভঙ্গ করতে দেওয়া হবে না।'

ডলার সংকটের বিষয়ে গভর্নর বলেন, 'বর্তমানে ব্যাংকে ডলার সংকট নেই। যে কেউ যেকোনো ব্যাংকে গিয়ে, যেকোনো পরিমাণ এলসি খুলতে পারবেন।… [আগে] বাজারে ডলার ছিল না। এখন সব ব্যাংকে পাবেন। যদি কোনো ব্যাংক ডলার দিতে না পারে, আমাকে জানান।'

এ সময় ড. আহসান এইচ মনসুর 'টাকা পাবেন না বাজারে, কিন্তু ডলার পাবেন' বলেও মন্তব্য করেন।

সভায় উচ্চ মূল্যস্ফীতির কারণে দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে টিসিবির মাধ্যমে প্রতি পরিবারে মাসে ১০ কেজি চাল বিতরণ এবং ওএমএস কার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।

বর্তমানে টিসিবির কার্ডধারীরা মাসে পাঁচ কেজি করে চাল পেয়ে থাকেন।

এদিকে অর্থবছরের প্রথম চারমাসে কিছু পণ্যের আমদানি কমে যাওয়ায় রমজান মাসে চাহিদা বৃদ্ধি সামাল দিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার চাল, চিনি এবং গমসহ গুরুত্বপূর্ণ পণ্যগুলোর প্রাপ্যতা নিশ্চিত করতে পর্যাপ্ত তহবিল বরাদ্দ দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) তিনি আশ্বস্ত করে বলেন, রমজানে চাল, গম, ডাল এবং খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) ঋণপত্র খোলার হার প্রায় ৭ শতাংশ এবং এলসি নিষ্পত্তি আড়াই শতাংশ কমেছে।

Related Topics

টপ নিউজ

এলসি মার্জিন / রমজান মাস / রমজানের ভোগ্যপণ্য / রোজা / আমদানি / নিত্যপণ্য আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net