Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা এনবিআরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 09:15 am
Last modified: 22 October, 2024, 09:15 am

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা এনবিআরের

টিবিএস রিপোর্ট
22 October, 2024, 09:15 am
Last modified: 22 October, 2024, 09:15 am
স্কেচ: টিবিএস

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল—সিআইসি। 

এ-সংক্রান্ত চিঠি সবগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে সিআইসি। 

অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশনা দেওয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন—হারুনের স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান, শ্বশুর ফারিদ উদ্দিন আহমেদ এবং আত্মীয় সম্রাজ মিয়া।

সিআইসির একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে গতকাল (২১ অক্টোবর) বলেন, 'আমরা সাবেক পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদ এবং তার স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছি।'

তবে এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (বিএফআইইউ) মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের অ্যাকাউন্ট এক মাসের জন্য ফ্রিজ করার নির্দেশনা দিয়েছিল।

সিআইসি কর্মকর্তারা জানান, হারুন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি মামলার তদন্ত চলছে। আয়কর নথিতে দেখানো সম্পদ, আয় ও খরচের বাইরে তাদের আর কোনো আয় ও সম্পদ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ইউএনবির প্রতিবেদনে। 

এদিকে সূত্র জানিয়েছে, হারুনের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের লেনদেনের তথ্য সংগ্রহ শুরু করেছে সিআইসি। এছাড়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও অন্যদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। কর গোয়েন্দারা ইতিমধ্যে কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করেছেন এবং তাদের ব্যাংক লেনদেন ফ্রিজ করার প্রক্রিয়া চলছে।

একজন সিনইর সিআইসি কর্মকর্তা টিবিএসকে বলেন, 'আমরা এখন হারুনের সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত পুলিশ ও অন্যান্য কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত আমরা কয়েকজন ব্যক্তিকে শনাক্ত করেছি এবং তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়ায় রয়েছি।'

তবে ব্যাংকগুলোর কাছে এখনও অ্যাকাউন্ট ফ্রিজের আনুষ্ঠানিক অনুরোধ না পাঠানোয় তিনি কোনো ব্যক্তির নাম জানাতে রাজি হননি।

সিআইসির কোনো কর্মকর্তাও রেকর্ডের বিবরণী টিবিএসকে দেখাতে রাজি হননি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে, ঢাকার উত্তরায় হারুনের ১৮টি সম্পত্তি রয়েছে। তিনি এসব সম্পত্তি বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানি, হোটেল ও বাজারের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। এছাড়া গাজীপুর, সাভার ও টেকনাফে তার আরও প্রায় এক ডজন সম্পত্তি রয়েছে।

Related Topics

টপ নিউজ

ডিবি হারুন / এনবিআর / হারুন অর রশিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net