Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানা

বিনোদন

হিন্দুস্তান টাইমস
24 September, 2020, 03:40 pm
Last modified: 24 September, 2020, 09:28 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা আয়ুষ্মান খুরানা

তথাকথিত নায়কসুলভ ছবির বাইরে গিয়ে চিত্রনাট্য বাছতে পছন্দ করেন আয়ুষ্মান। পর্দায় সমকামীর চরিত্র ফুটিয়ে তুলতেও পিছপা হননি তিনি।
হিন্দুস্তান টাইমস
24 September, 2020, 03:40 pm
Last modified: 24 September, 2020, 09:28 pm

নয়া পালক জুড়ল বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার মুকুটে। বিশ্বের অন্যতম জনপ্রিয় 'টাইম' ম্যাগাজিনের সমীক্ষায় ২০২০ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে জায়গা করে নিলেন আয়ুষ্মান।

ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন 'ড্রিম গার্ল' তারকা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই সম্মান ভাগ করে নিয়েছেন আয়ুষ্মান। এই ঐতিহ্যশালী তালিকায় জায়গা করে নিয়েছেন মোদিও।

ইনস্টাগ্রামে আয়ুষ্মান লেখেন, 'টাইমসের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকা সামনে এসেছে। আমি এই তালিকায় জায়গা করে নিতে পেরে গর্বিত।'

View this post on Instagram

TIME's list of the 100 Most Influential People in the world is out, I'm honored to be a part of this group: time.com/time100 @TIME #TIME100

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk) on Sep 22, 2020 at 7:13pm PDT

এই খবর সামনে আসার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন আয়ুষ্মান। লাইক আর কমেন্টের জোয়ার তার ইনস্টার দেওয়ালে। তিনি জানিয়েছেন, 'টাইম আমাকে যে সম্মান দিয়েছে, তাতে আমি সত্যি গর্বিত। একজন শিল্পী হিসাবে সবসময়ই চাই সমাজে সুস্থ পরিবর্তন আসুক। সিনেমার মাধ্যমে মানুষকে, সমাজকে ইতিবাচক বার্তা দিতে চাই। এটা সিস্টেমের প্রতি আমার বিশ্বাসকে আরও বাড়িয়ে দিল। আমি সবসময় বিশ্বাস করি, সিনেমার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব।'

বর্তমান ড্রাগ মামলায় নাম জড়ানোর সুবাদে বিতর্কের কেন্দ্রবিন্দুততে থাকা দীপিকা পাড়ুকোন এই ম্যগাজিনে আয়ুষ্মানের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। 'নিজের ছবির মাধ্যমে আয়ুষ্মান যে প্রভাব সমাজে বিস্তার করেছে, তা সত্যিই অনবদ্য ও প্রশংসনীয়', জানান দীপিকা। 

উল্লেখ্য, 'ভিকি ডোনারে'র মতো ছবির সঙ্গে নিজের বলিউড সফর শুরু করেছিলেন আয়ুষ্মান। যেখানে শুক্রাণু ডোনারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এরপর 'দম লাগাকে হাঁইসা', 'শুভ মঙ্গল সাবধান', 'বাধাই হো' কিংবা 'ড্রিম গার্ল'- প্রত্যেক ছবিতে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরবার চেষ্টা করেছেন এই অভিনেতা।

তথাকথিত নায়কসুলভ ছবির বাইরে গিয়ে চিত্রনাট্য বাছতে পছন্দ করেন আয়ুষ্মান। পর্দায় সমকামীর চরিত্র ফুটিয়ে তুলতেও পিছপা হননি তিনি। আবার অন্ধ পিয়ানোবাদক হিসাবে 'অন্ধাধুনে' তার পারফরম্যান্স আজও ভুলতে পারেনি দর্শক।

Related Topics

টপ নিউজ

টাইম ১০০ / টাইম ম্যাগাজিন / বিশ্বের প্রভাবশালী ব্যক্তি / বলিউড / ভারত / আয়ুষ্মান খুরানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net