Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জন্মদিনে নিষিদ্ধ হলেন জয়াবিক্রমা

খেলা

টিবিএস ডেস্ক
03 October, 2024, 02:05 pm
Last modified: 03 October, 2024, 02:08 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ

জন্মদিনে নিষিদ্ধ হলেন জয়াবিক্রমা

২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জায়াবিক্রমার। এরপর থেকে শ্রীলঙ্কার হয়ে ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিনার।
টিবিএস ডেস্ক
03 October, 2024, 02:05 pm
Last modified: 03 October, 2024, 02:08 pm

নিজের জন্মদিনটা যে কারও কাছেই বিশেষ। বেশিরভাগ মানুষই জীবনের বিশেষ দিনটা উদযাপন করেন, পরিবার, বন্ধু-বান্ধবদের কাছ থেকে পান শুভেচ্ছাবার্তা। প্রাভিন জয়াবিক্রমাও নিশ্চয়ই শুভ কামনা বা শুভেচ্ছা বার্তা পেয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার জন্মদিনে আরও একটি বার্তা পেয়েছেন, যা তার জন্য দুঃসংবাদ। 

এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন জয়াবিক্রমা। আইসিসির দুর্নীতিবোরোধী একাধিক ধারা ভঙ্গ করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কান এই ক্রিকেটারের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করেছেন জয়াবিক্রমা। আরেকজন খেলোয়াড়কে প্রস্তাব দেওয়ার বিবরণ দিতেও ব্যর্থ হন তিনি। এ ছাড়া ফিক্সিং-বিষয়ক কথোপকথন মুছে ফেলার অভিযোগও ছিল জয়াবিক্রমার বিরুদ্ধে।

এক বছরের নিষেধাজ্ঞা হলেও এর মধ্যে শেষ ছয় মাস স্থগিত। অর্থাৎ, নিষেধাজ্ঞার পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই মাঠে ফেরার সুযোগ পাবেন তিনি। এর জন্য অবশ্য আইসিসির নিয়ম-নীতি অনুসরণ করে চলতে হবে তাকে। নিষেধাজ্ঞার প্রথম ৬ মাসে নতুন করে আইসিসির নীতিমালা বিরোধী কিছু না করলে আগামী বছরের ১ এপ্রিল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন তরুণ এই স্পিনার। 

আইসিসি জয়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে গত আগস্টে। অভিযোগের জবাব দেওয়ার তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়। ৬ থেকে ২০ আগস্টের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। শুরুতে অস্বীকার করলেও পরে অভিযোগ মেনে নেন জয়াবিক্রমা। 

২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেন তিনি;যেখানে বলা হয়েছে, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে দ্রুততার সাথে তা আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র গোপন, টেম্পারিং ও ধ্বংস করা। আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগের অনুসন্ধানে ব্যাঘাত ঘটানো ও বাধা সৃষ্টি করেছেন জয়াবিক্রমা।

২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জায়াবিক্রমার। এরপর থেকে লঙ্কানদের হয়ে ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ ২০২২ সালের জুনে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি খেলেন জয়াবিক্রমা। বাঁহাতি এই স্পিনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের মে মাসে, বাংলাদেশের বিপক্ষে। 

Related Topics

টপ নিউজ

প্রাভিন জয়াবিক্রমা / নিষিদ্ধ / আইসিসি / লঙ্কান ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net