Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
করোনামুক্ত নেইমার

খেলা

টিবিএস ডেস্ক
12 September, 2020, 06:40 pm
Last modified: 12 September, 2020, 06:45 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান

করোনামুক্ত নেইমার

নেইমার অনুশীলনে ফেরার অপেক্ষায় থাকলেও তার দলের নতুন মৌসুমের মিশন শুরু হয়ে গেছে। যদিও পিএসজির শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা। 
টিবিএস ডেস্ক
12 September, 2020, 06:40 pm
Last modified: 12 September, 2020, 06:45 pm

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন নেইমার। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) অনুশীলনে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। 

করোনামুক্ত হওয়ার খবর নেইমার নিজেই জানিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্ত হওয়ায় ফ্রেঞ্চ লিগের আগামী ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমার।

নিজের করোনামুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ড লিখেছেন, 'আমি অনুশীলনে ফিরছি, দারুণ খুশি।'

গত ২ সেপ্টেম্বর পিএসজি এক বিবৃতিতে জানায় তাদের তিনজন খেলোয়াড় করোনায় আক্রান্ত। প্রথমে জানা যায় দুই আর্জেন্টাইন আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস করোনায় আক্রান্ত। পরের দিন নেইমারের আক্রান্তের খবর জানা যায়। 

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে হতাশ হয়ে পড়েন নেইমার। মন চাঙ্গা করতে স্প্যানিশ দ্বীপ ইপজিয়ার সমুদ্র সৈকতে অবকাশ যাপনে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সঙ্গে ছিলেন ডি মারিয়া ও পারেদেসও। সেখান থেকেই তারা করোনায় আক্রান্ত হন।

নেইমার অনুশীলনে ফেরার অপেক্ষায় থাকলেও তার দলের নতুন মৌসুমের মিশন শুরু হয়ে গেছে। যদিও পিএসজির শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

অবশ্য পুরো শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি পিএসজি। নেইমার ছাড়াও করোনাভাইরাসের কারণে দলের বাইরে আছেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, কেইলর নাভাস, ডি মারিয়া, পারেদেসরা।

Related Topics

টপ নিউজ

নেইমার / করোনামুক্ত / পিএসজি / ব্রাজিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • ফেসবুকে বিশ্বকাপ: মৌসুমি ফ্যান বনাম আসল ফ্যান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net