Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বিপর্যয় পাড়ি দিয়ে লিটনের মহামূল্যবান সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট
01 September, 2024, 05:40 pm
Last modified: 02 September, 2024, 05:17 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

বিপর্যয় পাড়ি দিয়ে লিটনের মহামূল্যবান সেঞ্চুরি

টেস্টে এটা লিটনের চতুর্থ সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে গেছেন তিনি। দীর্ঘদিনের অপেক্ষাও শেষ হয়েছে ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের।
টিবিএস রিপোর্ট
01 September, 2024, 05:40 pm
Last modified: 02 September, 2024, 05:17 pm

লিটন কুমার দাস যখন উইকেটের গেলেন, তখন ২৬ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। উইকেটে যাওয়ার পরই দেখলেন সাকিব আল হাসানের ফিরে যাওয়া। ২৬/৬, টেস্টের ইনিংসে এরচেয়ে বড় বিপর্যয় আর কী হতে পারে! মাঝ দরিয়ায় পড়ে যাওয়া দলের হাল ধরলেন লিটন, সঙ্গে পেলেন মেহেদী হাসান মিরাজকে। চরম বিপর্যয় কাটিয়ে এ দুজন বড় জুটি গড়লেন, মিরাজ না পারলেও দলের চরম দুঃসময়ে মহামূল্যবান সেঞ্চুরি তুলে নিলেন লিটন।

মিরাজ হাফ সেঞ্চুরি করে বিদায় নেওয়ার পর লিটনকে মূলত একাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে। মিরাজের এক ওভার পর তাসকিন আহমেদও সাজঘরে ফেরেন, লিটনের রান তখন ৮৩। পেসার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ১৭ রান করে তিন অঙ্কে পৌঁছাতে হয় ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। 

টেস্টে এটা লিটনের চতুর্থ সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও ইমরুল কায়েসকে ছাড়িয়ে গেছেন তিনি। এ দুজন তিনটি করে টেস্ট সেঞ্চুরির মালিক। দীর্ঘদিনের অপেক্ষাও শেষ হলো লিটনের। ২ বছর দুই মাসেরও বেশি সময় ও ১৮ ইনিংস পর টেস্টে তিন অঙ্কের দেখা পেলেন তিনি। 

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করে দারুণ একটি রেকর্ডও গড়েছেন লিটন, যা টেস্টের দীর্ঘ ইতিহাসে প্রথম। দলের রান ৫০ এর নিচে থাকা অবস্থায় ছয়-সাতে নেমে তিনটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান তিনি। বাকি দুই ফরম্যাটে ইনিংস উদ্বোধন করলেও টেস্টে ছয়-সাত নম্বরে ব্যাটিং করেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। তার আগের তিন সেঞ্চুরির একটি পাঁচ নম্বরে ব্যাটিং করে। বাকি দুটির একটি ছয় ও আরেকটি সাতে ব্যাটিং করে।   

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ যে এখনও ব্যাট হাতে লড়াইয়ে, সেটা লিটনের কল্যাণে। শুরুতে মিরাজের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়েছেন, এরপর সেঞ্চুরি পূর্ণ করে ব্যবধান কমিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের ইনিংসের সঙ্গে। 

পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট করা বাংলাদেশ ৬৮ ওভার শেষে ৮ উইকেটে ২২৪ রান তুলেছে। লিটন ১১৪ ও হাসান ৪ রানে ব্যাটিং করছেন। প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ৫০ রানে পিছিয়ে বাংলাদেশ। 

অনেকদিন ধরেই লিটনের ব্যাটে ছন্দ নেই, মাঝে দল থেকেও বাদ পড়তে হয়। তার ব্যাট এমন সময়ে হেসে উঠলো, যখন দল মহা বিপাকে। যেকোনো ফরম্যাট মিলিয়ে দুই বছর দুই মাস পরে সেঞ্চুরি করলেন লিটন। টেস্টে তিনি সর্বশেষ সেঞ্চুরির দেখা পান ২০২২ সালের মে মাসে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর থেকে ১৮ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরি করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ টেস্টের ৭৪ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরিসহ ২ হাজার ৬৩২ রানের মালিক লিটন। 

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ ক্রিকেট দল / সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net