Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বন্যার্তদের সাহায্যে সাকিবের চ্যারিটি নিলাম

খেলা

টিবিএস রিপোর্ট
31 August, 2020, 07:30 pm
Last modified: 31 August, 2020, 07:38 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

বন্যার্তদের সাহায্যে সাকিবের চ্যারিটি নিলাম

বন্যার্ত মানুষের সাহায্যে গালফ অয়েল বাংলাদেশ ও নিজের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চ্যারিটি নিলাম আয়োজন করেছেন সাকিব আল হাসান। চ্যারিটি নিলামে বিজয়ীদের জন্য থাকবে দারুণ পুরস্কার।
টিবিএস রিপোর্ট
31 August, 2020, 07:30 pm
Last modified: 31 August, 2020, 07:38 pm

করোনাভাইরাস দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাট করোনা দুর্গতের জন্য নিলামে তোলেন দেশসেরা এই অলরাউন্ডার। নিলাম থেকে পাওয়া ২০ লাখ টাকা খরচ করা হয় অসহায়-দুস্থদের সেবায়। এরপর নিজের সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমেও করোনা দুর্গতদের সাহায্য করেন তিনি।

করোনা মহামারির পাশাপাশি দেশে বন্যা অবস্থার অবনতি হয়েছে। দেশের অনেক অঞ্চলই পানির নিচে তলিয়ে গিয়েছিল। এসব অঞ্চলের মানুষ দিনাতিপাত করছেন। এবার তাদের পাশে দাঁড়াচ্ছেন সাকিব। গালফ অয়েল বাংলাদেশের সঙ্গে নিজের ফাউন্ডেশনকে যুক্ত করে চ্যারিটি নিলাম করতে যাচ্ছেন তিনি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ বন্যার্তদের সাহয্যে খরচ করা হবে। 

সোমবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দিয়েছেন সাকিব। চ্যারিটি নিলামে বিজয়ীদের জন্য থাকবে দারুণ পুরস্কার। নিলাম বিজয়ীকে দেওয়া হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাউটের সব খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যান ইউর খেলা দেখার দুটো ম্যাচ টিকেট। ১ সেপ্টেম্বর সাকিবের ফাউন্ডেশনের ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠিত হবে।

সাকিবের ফেসবুক পোষ্টে বলা হয়েছে, 'আগামী ১ সেপ্টেম্বর সাকিব আল হাসান ফাউন্ডেশনের পেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চ্যারিটি নিলাম। নিলামে বিজয়ী জিতে নিতে পারেন প্রখ্যাত ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকল খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি ও ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের লাইভ খেলা দেখার দুটো ম্যাচ টিকিট।'

পোস্টে আরও লেখা হয়েছে, 'গালফ অয়েল বাংলাদেশ ও সাকিব আল হাসান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় নিলাম থেকে প্রাপ্ত সকল অর্থ ব্যয় করা হবে বন্যার্ত মানুষের সাহায্যে।' আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা থেকে আগামী ২৯ অক্টোবর মুক্ত হবেন সাকিব। ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিতে সোমবারই দেশে ফেরার কথা বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বন্যার্তদের সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net