Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
উত্তরা ও যাত্রাবাড়ীতে থানায় হামলা; পুলিশ-র‍‍্যাবের গুলি, ১ শিশু গুলিবিদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 05:15 pm
Last modified: 05 August, 2024, 05:20 pm

Related News

  • উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

উত্তরা ও যাত্রাবাড়ীতে থানায় হামলা; পুলিশ-র‍‍্যাবের গুলি, ১ শিশু গুলিবিদ্ধ

এক পর্যায়ে আন্দোলনকারীর উত্তরায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-এর অফিস ভাঙচুর করে। এরপর পুলিশের সঙ্গে র‍‍্যাব সদস্যরাও যোগ দেন।
টিবিএস রিপোর্ট
05 August, 2024, 05:15 pm
Last modified: 05 August, 2024, 05:20 pm
উত্তরায় পুলিশ গুলি চালানোর পর মানুষ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন। ছবি: ফয়সাল আহমেদ/টিবিএস

উত্তরা পূর্ব থানা ও র‍‍্যাবের অফিসে আন্দোলনকারীরা হামলা চালানোর পর পুলিশ ও র‍‍্যাব সদস্যরা ব্যাপক গুলিবর্ষণ করলে অন্তত এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে একদল লোক থানায় ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি করা শুরু করে।

এক পর্যায়ে আন্দোলনকারীর উত্তরায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-এর অফিস ভাঙচুর করে। এরপর পুলিশের সঙ্গে র‍‍্যাব সদস্যরাও যোগ দেন।

বিকেল ৪টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত গুলিবর্ষণ চলছিল।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতেও একই অবস্থা দেখা গেছে। দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা করে ভাঙচুর চালায়।

এ সময় বিক্ষোভকারীরা থানা সংলগ্ন একটি ভবনের সামনে রাখা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

যাত্রাবাড়ী থানার ভেতরে অবরুদ্ধ পুলিশ সদস্যরা তখন গুলি ছুড়তে থাকেন। এতে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

ক্ষমতা থেকে পদত্যাগের পর আজ সোমবার বেলা আড়াইটার পর বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাসহ ভারতে পৌঁছান শেখ হাসিনা।

শেখ হাসিনার পালানোর খবরের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজয়োল্লাস করেছেন সাধারণ মানুষ। এ সময় তাদেরকে 'শেখ হাসিনা পলাইছে'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ দিন বিকেল সাড়ে ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর গণভবনেও প্রবেশ করেন সাধারণ মানুষ। তারা গণভবনের লেক থেকে মাছ, বাগান থেকে শাকসবজি তুলে নিয়েছেন। অনেককে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্রও নিয়ে যেতে দেখা গেছে।

গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কমপক্ষে ৯৪ জন নিহত হন। কোটা সংস্কার চেয়ে শুরু হওয়া এ আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা।

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / পুলিশের গুলিতে আহত / পুলিশের গুলি / র‍‍্যাব / উত্তরা / থানায় হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net