Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ৩ মামলা: আসামি ৭ হাজার ৭০০

বাংলাদেশ

খুলনা ব্যুরো
03 August, 2024, 07:10 pm
Last modified: 03 August, 2024, 07:13 pm

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

খুলনায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ৩ মামলা: আসামি ৭ হাজার ৭০০

শনিবার (৩ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) মোজাম্মেল হক। এর আগে শুক্রবার খুলনার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
খুলনা ব্যুরো
03 August, 2024, 07:10 pm
Last modified: 03 August, 2024, 07:13 pm
ছবি: আওয়াল শেখ/ টিবিএস

খুলনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। এতে মোট আসামি করা হয়েছে ৭ হাজার ৭০০ জনকে।

শনিবার (৩ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (কেএমপি) মোজাম্মেল হক। এর আগে শুক্রবার খুলনার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

কমিশনার বলেন, 'শুক্রবারের সহিংসতার ঘটনায় তিন থানায় তিনটি মামলা হয়েছে। এরমধ্যে সদর থানায় গাড়ি পোড়ানো, লবণচরা থানায় পুলিশ হত্যা এবং হরিণটানা থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।'

ছবি: আওয়াল শেখ/ টিবিএস

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মনিরুল ইসলাম বলেন, 'পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫ থেকে ৬ হাজার জনকে।'

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত পরিচয়ের ১ হাজার থেকে ১,২০০ জনকে আসামি করা হয়েছে।'

এছাড়া সদর থানায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। 

এই তিনটি থানা কেএমপির ডেপুটি কমিশনার (ডিসি) দক্ষিণ জোনের  আওতাভুক্ত। এই জোনের ডিসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, 'এই তিনটি মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত সাপেক্ষে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (২ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার শিববাড়ি, সোনাডাঙ্গা,  জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে এক পুলিশ কনেস্টবল নিহতসহ ৩০ জন পুলিশ সদস্য আহত হন। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক আহত শিক্ষার্থী ভর্তি হয়েছেন। 

Related Topics

টপ নিউজ

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ / খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net