Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে এলো ২য় পত্রের প্রশ্ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2024, 12:50 pm
Last modified: 11 July, 2024, 01:09 pm

Related News

  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?

এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে এলো ২য় পত্রের প্রশ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে।
টিবিএস রিপোর্ট
11 July, 2024, 12:50 pm
Last modified: 11 July, 2024, 01:09 pm
প্রতীকী ছবি।

চলমান এইচএসসি পরীক্ষা-২০২৪ এ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন একটি পরীক্ষার কেন্দ্রে পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দেয়া হয়েছে পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা কেন্দ্র পর্যবেক্ষকদের বিষয়টি অবগত করলে প্রশ্ন ফিরিয়ে নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় সময় পার করছেন পরীক্ষার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম টিবিএসকে বলেন, "পরীক্ষার প্রশ্ন বিতরণের দায়িত্ব জেলা প্রশাসনের। আর দেখেশুনে প্রতিদিন সকালে প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্র সচিবের।"

তিনি বলেন, কেন্দ্র সচিব ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলা, অদক্ষতা ও অসতর্কতার কারণে বিজয় স্মরনী কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান ১ম পত্রের পরিবর্তে ২য় পত্রের প্রশ্ন চলে গেছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। সময় সমন্বয় করে আজকেই পরীক্ষা নেওয়া হবে।

ভুলে কেন্দ্রে সরবরাহ করা পদার্থবিজ্ঞান ২য় পত্রের প্রশ্ন দিয়ে আর পরীক্ষা হবে না জানিয়ে অধ্যাপক রেজাউল করিম জানান, বিকল্প প্রশ্নে পদার্থবিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

এমন ভুলের জন্য বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান। 

এদিকে দুপুর সোয়া ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষা শুরু হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্র পর্যবেক্ষক। 

এ বিষয়ে জানতে কেন্দ্রের সচিব এবং বিজয় স্মরনী কলেজের অধ্যক্ষ শিব শঙ্কর দাশকে তার মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিকের পরিচয় জানার পর 'ব্যস্ত আছি' বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।  
 
Related Topics

টপ নিউজ

এইচএসসি / ভুল প্রশ্নপত্র / পদার্থবিজ্ঞান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পর টের পেলো পরীক্ষার্থীরা
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net