Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
14 August, 2020, 04:40 pm
Last modified: 14 August, 2020, 04:48 pm

Related News

  • বৈষম্যবিরোধী আন্দোলন দমনে দেশের ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তার সাক্ষী
  • বনানীর সিসা বারে যুবক হত্যা: দুই আসামি রিমান্ডে
  • সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ
  • অতীত রেকর্ড খারাপ হওয়া সত্ত্বেও ওসি প্রদীপকে পুলিশের পদক প্রদান করায় পদকের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে: আদালত 
  • আলোচিত মেজর সিনহা হত্যার রায় আজ  

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

শুরুতে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল আহমদকে এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। তার স্থলে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে এসেছেন খায়রুল ইসলাম। 
কক্সবাজার প্রতিনিধি
14 August, 2020, 04:40 pm
Last modified: 14 August, 2020, 04:48 pm

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলামও র‌্যাবে কর্মরত বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার। 

এর আগে শুরুতে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিল আহমদকে এই মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। তার স্থলে নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে এসেছেন খায়রুল ইসলাম। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্ণেল আশিক বিল্লাহ।

তিনি বলেন, "৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা মামলায় (জিআর-৭০৩/২০২০, টেকনাফ থানার মামলা নং-৯/২০২০) তদন্তকারী কর্মকর্তা হিসেবে নতুন নিয়োগ পাওয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম মেধা সম্পন্ন দূরদর্শী ও বিচক্ষণ কর্মকর্তা। অতীতে বেশকিছু চাঞ্চল্যকর মামলার আইও হিসেবে তিনি সুনাম ও সফলতার সঙ্গে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।"

তিনি আরো বলেন, "রিমান্ড মঞ্জুর হওয়া অভিযুক্ত বরখাস্ত হওয়া চার পুলিশ সদস্য কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং সন্দেহজনক তিন অভিযুক্ত টেকনাফের বাহারছরার মারিশবনিয়া এলাকার নাজিম উদ্দিন নাজুর ছেলে নুরুল আমিন, নজির আহমদের ছেলে নিজাম উদ্দিন ও জালাল আহমদের ছেলে মোহাম্মদ আয়াছকে নতুন আইও খায়রুল ইসলামের নেতৃত্বে শুক্রবার সকালে জেলা কারাগার থেকে রিমান্ডের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।"

এর আগে গত ৮ ও ৯ আগস্ট কক্সবাজার কারাগার ফটকে চার অভিযুক্ত- কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়াকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্ত কর্মকর্তা । ফলে তাদেরকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ১২ আগস্ট শুনানি শেষে তাদের প্রত্যেকের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ্।

র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমদ সাংবাদিকদের বলেন, কিছু সমস্যার কারণে সিনহা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ধারাবাহিকভাবে অন্যান্য অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, মেজর সিনহা হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের চার সদস্য ও অপর একটি মামলার (স্বাক্ষী) তিন অভিযুক্তসহ মোট সাত জনকে কারাগার থেকে র‌্যাব হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের আগে তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
 

Related Topics

টপ নিউজ

মেজর সিনহা হত্যাকাণ্ড / তদন্ত কর্মকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বৈষম্যবিরোধী আন্দোলন দমনে দেশের ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তার সাক্ষী
  • বনানীর সিসা বারে যুবক হত্যা: দুই আসামি রিমান্ডে
  • সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ
  • অতীত রেকর্ড খারাপ হওয়া সত্ত্বেও ওসি প্রদীপকে পুলিশের পদক প্রদান করায় পদকের মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে: আদালত 
  • আলোচিত মেজর সিনহা হত্যার রায় আজ  

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net