Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বেঙ্গালুরুতে মন্দির রক্ষায় মুসলিম যুবকরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 August, 2020, 08:45 am
Last modified: 13 August, 2020, 09:06 am

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ভারতে বাইকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ২৫
  • দুর্গাপূজা: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • ১৫২ মিনিটের রাস্তা পাড়ি দেবে ১৯ মিনিটে! ভারতে চালু হচ্ছে ফ্লাইং ট্যাক্সি

বেঙ্গালুরুতে মন্দির রক্ষায় মুসলিম যুবকরা

প্রায় ৫০,০০০-৬০,০০০ জনের জমায়েত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আর সেই উন্মত্ত জনতার হাত থেকে মন্দির রক্ষা করতে এগিয়ে একদল মুসলিম যুবক। মন্দিরের সামনে একে অপরের হাত ধরে গড়ে তুললেন মানবশৃঙ্খল।
টিবিএস ডেস্ক
13 August, 2020, 08:45 am
Last modified: 13 August, 2020, 09:06 am
মানবশৃঙ্খলা গড়ে তুলে মন্দির রক্ষায় মুসলিম যুবকরা। ছবি: এএনআই

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্টকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে ভারতের বেঙ্গালুরু শহর। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এই সহিংসতায়। এছাড়া অন্তত ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এমন এক ঘটনার মাঝেও উঠে এল সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত। একদিকে যখন এই সহিংসতার ছবি অন্যদিকে এর বিক্ষোভকারীদের আগুন থেকে মন্দির বাঁচাতে মানববন্ধন করে সারারাত মন্দিরে পাহারা দিলেন মুসলিম যুবকরা।

জানা যায়, সহিংসতার সূত্রপাত হয়েছে বেঙ্গালুরুর পুলকেশিনগর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক আখন্দ শ্রীনবাস মূর্তির ভাগ্নে পি. নবীন-এর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। মঙ্গলবার নিজের অ্যাকাউন্টে মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত পোস্ট করার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  নবীর বিরুদ্ধে 'কুরুচিকর মন্তব্য' ঘিরে গত রাতে রণক্ষেত্রের চেহারা নেয় বেঙ্গালুরুর ডিজে হাল্লি  এবং কেজি হাল্লি থানা এলাকা। রাতেই কংগ্রেস বিধায়কের বাসভবনের সামনে জমায়েত হয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। এমনকি বাড়িতে রাখা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়।

#WATCH Karnataka: A group of Muslim youth gathered and formed a human chain around a temple in DJ Halli police station limits of Bengaluru city late last night, to protect it from arsonists after violence erupted in the area. (Video source: DJ Halli local) pic.twitter.com/dKIhMjQh96— ANI (@ANI) August 12, 2020

প্রায় ৫০,০০০-৬০,০০০ জন জমায়েত করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আর সেই উন্মত্ত জনতার হাত থেকে মন্দির রক্ষা করতে এগিয়ে একদল যুবক। মন্দিরের সামনে একে অপরের হাত ধরে গড়ে তুললেন মানবশৃঙ্খল।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই বেঙ্গালুরুর সহিংসতার একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওটিতে দেখা যায়, বেঙ্গালুরু শহরের ডিজে হাল্লি পুলিশ স্টেশন চত্বরে জড়ো হয়েছেন বহু মুসলিম যুবক। কিছুটা দূরেই তখন আগুন জ্বলছে। পরিস্থিতি সামলাতে তখন জোট বাঁধেন সেখানে উপস্থিত থাকা ৪০ জন যুবক। ক্ষিপ্ত জনতা যাতে মন্দির চত্বরে না পৌঁছতে পারে সেটি নিশ্চিত করতে হাতে হাত রেখে বিরাট মানববন্ধন গড়তে দেখা যায় তাদের।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শ্রীনিবাস মূর্তির ভাইপোও রয়েছেন বলে জানা গেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও এএনআই

 

Related Topics

টপ নিউজ

হিন্দু-মুসলিম বিরোধ / বেঙ্গালুরু / সাম্প্রদায়িক সম্প্রীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ভারতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা সেজে ৮ লাখ ডলার লুট
  • ভারতে বাইকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ২৫
  • দুর্গাপূজা: সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের
  • আইপিএলে বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসবে পদদলিত হয়ে নিহত ৬
  • ১৫২ মিনিটের রাস্তা পাড়ি দেবে ১৯ মিনিটে! ভারতে চালু হচ্ছে ফ্লাইং ট্যাক্সি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net