Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
27 August, 2019, 05:35 pm
Last modified: 27 August, 2019, 08:22 pm

Related News

  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
  • ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা
  • পুলিশের ডিজিটাইজেশনে ৪ উদ্যোগ, নারীর প্রতি সহিংসতা রোধে চালু হচ্ছে শর্টকোড

ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক

তখন আদালত পরিচালককে বলেন, “আপনারা ৫ জন মানুষ মিটিংএ বসলেন, অথচ আউটসোর্সিংএর বিষয় মাথায় এল না, এটা কেমন কথা? ”
টিবিএস রিপোর্ট
27 August, 2019, 05:35 pm
Last modified: 27 August, 2019, 08:22 pm

হটলাইন সেবা চালু করতে অতিরিক্ত বরাদ্দ চাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়ে পর পেয়ে গেলেন। হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার সময় আউটসোর্সিংয়ের বিষয়টি মনে ছিল না বলে আদালতের কাছে ক্ষমাপ্রার্থনা করলে আদালত তাকে ক্ষমা করে দেন।

ভোক্তাদের জরুরি অভিযোগ শুনতে বাজেট পাওয়ার তিন মাসের মধ্যে আউটসোর্সিংএর মাধ্যমে হটলাইন চালু করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হটলাইন চালু করতে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই দ্রুত অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয। হটলাইন চালুর বিষয়ে অগ্রগতি জানাতে আগামী ১৫ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। আদালত শুনানির শুরুতে কল সেন্টার বিশেষজ্ঞ রাফসানজানি সামির কাছে হটলাইন চালুর খরচের বিষয়ে জানতে চান।

সন্টার বিশেষজ্ঞ রাফসানজানি সামি আদালতকে বলেন, “আউটসোর্সিংএর মাধ্যমে হটলাইন চালু করতে মাসে সর্বসাকুল্যে ৫ লাখ টাকা দিতে হবে।’”

এ পর্যায়ে ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন বলেন, “আমরা স্বাধীন কল সেন্টার স্থাপন করে হটলাইন চালু করতে চেয়েছি। এটা করতে খরচ বেশি লাগে।”

তখন আদালত পরিচালককে বলেন, “আপনারা ৫ জন মানুষ মিটিংএ বসলেন, অথচ আউটসোর্সিংএর বিষয় মাথায় এল না, এটা কেমন কথা? ”

এ সময় শামীম আল মামুন আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত উপরোক্ত আদেশ দেন।

এর আগে গত ২০ আগস্ট ভোক্তাদের জরুরি অভিযোগ শোনার জন্য হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বাজেট চাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে শামীম আল মামুনকে সশরীরে হাজির হতে আদেশ দেন আদালত। আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন তাদের আইনজীবী কামরুজ্জামান কচি। তিনি বলেন, “হটলাইন চালু করতে ৫০ লাখ টাকার বাজেট চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, তা এখনও পাইনি।”

তখন আদালত উষ্মা প্রকাশ করে বলেন, “হটলাইন চালু করতে এত টাকা লাগবে? তাহলে তো এর ব্যাখ্যা জানা দরকার।”

তখন আদালত সংস্থাটির পরিচালককে তলব করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

গত ১৬ জুন ভোক্তাদের খাদ্যপণ্য ও বিভিন্ন সেবা নিয়ে অভিযোগ শুনতে এবং অভিযোগ অনুসারে ব্যবস্থা নিতে দুই মাসের মধ্যে একটি হটলাইন সেবা চালু করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামিদামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের (সাব-স্ট্যান্ডার্ড) পণ্য বাজার থেকে সরানো নিয়ে রিটের শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

Related Topics

অর্থনীতি / বাংলাদেশ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর / হটলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
  • ইরানে বসবাসরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা
  • পুলিশের ডিজিটাইজেশনে ৪ উদ্যোগ, নারীর প্রতি সহিংসতা রোধে চালু হচ্ছে শর্টকোড

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net