Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
মাইক্রোসফটকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া!

আন্তর্জাতিক

আল জাজিরা
19 June, 2024, 02:55 pm
Last modified: 20 June, 2024, 12:49 pm

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • মাইক্রোসফট এক্সেল যেভাবে প্রতিযোগিতামূলক ই-স্পোর্ট হয়ে উঠল
  • বিয়ার, ফ্রাইড চিকেন খেতে গিয়ে রেস্তোরাঁয় সবার বিল দিলেন এনভিডিয়া, স্যামসাং ও হুন্দাইয়ের ৩ ধনকুবের

মাইক্রোসফটকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন এনভিডিয়া!

গতকাল (মঙ্গলবার) চিপমেকার প্রতিষ্ঠানটির শেয়ার ৩.৫ শতাংশ বেড়ে ১৩৫.৫৮ ডলারে পৌঁছায়। কিছুদিন আগে এনভিডিয়া অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় দামি কোম্পানি হয়েছিল।
আল জাজিরা
19 June, 2024, 02:55 pm
Last modified: 20 June, 2024, 12:49 pm
ছবি: এপি

মাইক্রোসফটকে টপকে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এখন কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৩.৩৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

গতকাল (মঙ্গলবার) চিপমেকার প্রতিষ্ঠানটির শেয়ার ৩.৫ শতাংশ বেড়ে ১৩৫.৫৮ ডলারে পৌঁছায়। কিছুদিন আগে এনভিডিয়া অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় দামি কোম্পানি হয়েছিল।

চলতি বছরেই এনভিডিয়ার শেয়ারের মূল্য বেড়েছে ১৮২ ভাগ। আর গত বছর কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছিল তিনগুণ।

এদিকে মাইক্রোসফট ও অ্যাপলের শেয়ারের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদের শেয়ারের মূল্য যথাক্রমে ০.৪৫ শতাংশ এবং ১.১ শতাংশ কমেছে।

এনভিডিয়া ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো এআই মডেলগুলি চালানোর জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারে ব্যবহৃত এআই চিপের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করে। ১৯৯৯ সালে স্টক মার্কেটে আত্মপ্রকাশের পর থেকে কোম্পানিটির শেয়ার ৫৯১,০৭৮ শতাংশ বেড়েছে।

অর্থাৎ একজন বিনিয়োগকারী যিনি ১৯৯৯ সালে কোম্পানিটিতে ১০ হাজার ডলার বিনিয়োগ করেছেন আজ তার মূল্য হবে ৫৯,১০৭,৮০০ ডলার।

এনভিডিয়া প্রথম কয়েক দশক কাটিয়েছে মূলত কম্পিউটার গেমের জন্য চিপ তৈরিতে ফোকাস করে। কিন্তু ২০০০-এর দশকে প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কোম্পানির গেমিং ছাড়াও অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহারের জন্য জিপিইউ'র বিকাশে ব্যাপকভাবে বিনিয়োগ করার নির্দেশ দেন। এটি এআইয়ের উত্থানে বেশ কার্যকরী হিসেবে কাজ করে।

কোম্পানিটির উত্থানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে হুয়াং। ফোর্বসের মতে, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৭ বিলিয়নেরও বেশি।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

এনভিডিয়া / অ্যাপল / মাইক্রোসফট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক
  • গুগল, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যপ্রাচ্য অবকাঠামো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হতে পারে: আইআরজিসি
  • টেসলা, আমাজন, এনভিডিয়ার জোর প্রচেষ্টা…হিউম্যানয়েড রোবট কি তবে আসছেই?
  • মাইক্রোসফট এক্সেল যেভাবে প্রতিযোগিতামূলক ই-স্পোর্ট হয়ে উঠল
  • বিয়ার, ফ্রাইড চিকেন খেতে গিয়ে রেস্তোরাঁয় সবার বিল দিলেন এনভিডিয়া, স্যামসাং ও হুন্দাইয়ের ৩ ধনকুবের

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net