Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সিনহা হত্যাকাণ্ড: প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি ডা. জাফরুল্লাহ চৌধুরীর

বাংলাদেশ

ইউএনবি
09 August, 2020, 08:35 pm
Last modified: 09 August, 2020, 09:01 pm

Related News

  • জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ

সিনহা হত্যাকাণ্ড: প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি ডা. জাফরুল্লাহ চৌধুরীর

‘‘মেজর (অব:) সিনহা হত্যার পেছনে শুধু ওসি প্রদীপ জড়িত নাকি তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা- ‘র’ এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদও ছিল- তা খুঁজে বের করতে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত কমিশন প্রয়োজন’’ বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ইউএনবি
09 August, 2020, 08:35 pm
Last modified: 09 August, 2020, 09:01 pm
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ফটো: সৈকত ভদ্র/টিবিএস

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহার খুনের ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

''মেজর (অব:) সিনহা হত্যার পেছনে শুধু ওসি প্রদীপ জড়িত নাকি তার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা- 'র' এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদও ছিল- তা খুঁজে বের করতে একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত কমিশন প্রয়োজন'' বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ রোববার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানিয়েছেন।

এসময় তিনি বলেন, ''এ ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশি তদন্ত উপযুক্ত পদক্ষেপ নয়, বলেই আমি মনে করি। একটি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমেই তদন্ত করতে হবে।''  

তিনি আরো বলেন, একজন সাবেক সেনা সদস্যকে এভাবে হত্যার পেছনে প্রকৃত সত্য অনুসন্ধানে সরকার যদি কোনো স্বাধীন তদন্ত কমিশন না গঠন করে, তাহলে তা হবে পুরো দেশের জন্যেই দুর্ভাগ্যজনক। 

প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশটির আয়োজন করছিল, ভাসানী অনুসারি পরিষদ। সমাবেশটি ভারতের পানি সম্পদ ব্যবহার নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবেশী দেশটির অবিবেচক নীতির কারণে গ্রীষ্ম এবং বর্ষাকাল উভয় সময়েই বাংলাদেশি নাগরিকদের বিপুল দুর্ভোগে পড়ার কথা তুলে ধরা হয়। 

এর আগে গত ৩১ জুলাই টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া পুলিশ তল্লাশী চৌকিতে হত্যার শিকার হন মেজর (অব:) সিনহা। 

এরপর গত ২ আগস্ট অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাবি, সমগ্র পুলিশ বাহিনীতে মাত্র ১০ শতাংশ সদস্য ওসি প্রদীপ কুমার দাসের মতো দুর্নীতিপরায়ণ হলেও বাকিরা সৎ। 

সীমান্ত বাংলাদেশিদের নির্বিচারে হত্যা চালু রাখার জন্য এসময় তিনি ভারতের তীব্র সমালোচনা করেন। 

''প্রতিদিন ভারতের সঙ্গে সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের কোনো প্রতিবাদ জানানোর শক্তি নেই। কিন্তু, প্রতিবেশী নেপাল এ বিষয়ে পদক্ষেপ নিয়ে পার্লামেন্টে একটি আইন পাস করেছে। আমাদের একজন মন্ত্রী বলেছেন, ভারতের সঙ্গে নাকি আমাদের রক্তের সম্পর্ক। কিন্তু, এই রক্ত দূষিত। নোংরা রক্ত দিয়ে কী হবে? আমাদের বিশুদ্ধ রক্ত দরকার।

জনগণ যদি প্রতিবাদে সোচ্চার না হয়, তবে বাংলাদেশ ভারতীয় আগ্রাসনমুক্ত হবে না বলেও জানান এ মুক্তিযোদ্ধা।  

প্রেসক্লাবের এ প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা সাইফুল হক, গণ-সংহতি আন্দোলনের মূখ্য সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশ সংসদীয় দলের নেতা রাশিদ ফিরোজ এবং ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নুরু সহ আরো অনেকে। 

বিক্ষোভ সমাবেশের আলোচনায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারি পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম।  

Related Topics

টপ নিউজ

মেজর সিনহা হত্যাকাণ্ড / ডা. জাফরুল্লাহ চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যনীতি ‘এখনো প্রাসঙ্গিক’
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করার আহ্বান
  • ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত
  • গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ চৌধুরী 
  • গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net