Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নাফ নদীতে নৌযান লক্ষ্য করে গুলি: বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিনে যাত্রী-পণ্য পরিবহন কাল থেকে

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
12 June, 2024, 08:00 pm
Last modified: 12 June, 2024, 08:33 pm

Related News

  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • বঙ্গোপসাগরের জ্বালানি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ 
  • উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

নাফ নদীতে নৌযান লক্ষ্য করে গুলি: বঙ্গোপসাগর হয়ে সেন্টমার্টিনে যাত্রী-পণ্য পরিবহন কাল থেকে

সেন্টমার্টিন খাদ্যসংকটের মুখে থাকায় বঙ্গোপসাগরকে ব্যবহার করে বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় সীমিত পরিসরে যাত্রী, ও পণ্য পরিবহন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) থেকে।
কক্সবাজার প্রতিবেদক
12 June, 2024, 08:00 pm
Last modified: 12 June, 2024, 08:33 pm
সেন্টমার্টিন। প্রতীকী ছবি: টিবিএস/ফাইল

নাফ নদীতে বাংলাদেশি নৌযান লক্ষ্য করে মিয়ামনারের অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর কয়েক দফায় গুলিবর্ষণের ঘটনায় বাধ্য হয়ে বঙ্গোপসাগর ব্যবহার করে সেন্টমার্টিনে যাত্রী ও পণ্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে গত ৫, ৮ ও ১১ জুন তিন দফায় বাংলাদেশি জলসীমায় চলা নৌযান লক্ষ্য করে গুলি চালায় মিয়ানমারের একটি অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী।

এর ফলে গত সাতদিন ধরে টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। সেন্টমার্টিন খাদ্যসংকটের মুখে থাকায় বঙ্গোপসাগরকে ব্যবহার করে সীমিত পরিসরে যাত্রী, ও পণ্য পরিবহন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) থেকে।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে নৌযান চালাচল বন্ধ থাকায় প্রবাল দ্বীপটিতে খাদ্যপণ্য সংকট তৈরি হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে মানুষ দ্বীপ ছেড়ে যেতে পারছেন না।

'এর প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার জেটিঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে পণ্যবাহী ট্রলার যাবে সেন্টমার্টিনে। একইসঙ্গে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে নতুন চ্যানেলে বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় সীমিতভাবে যাত্রী পরিবহন শুরু হবে,' বলেন তিনি।

দ্বীপের বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থান নিয়েছে মিয়ানমারের অজ্ঞাত একটি অস্ত্রধারী গোষ্ঠী। এটি টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে ট্রলার বা স্পিডবোট দেখলেই তা লক্ষ্য করে গুলিবর্ষণ করছে।

গতকাল মঙ্গলবার সেন্টমার্টিনমুখী একটি যাত্রীবাহী স্পিডবোট লক্ষ্য করে তৃতীয় দফায় গুলি চালায় গোষ্ঠীটি। 

সেন্টমার্টিন স্পিডবোট মালিক সমবায় সমিতির সভাপতি ও দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, 'নাইক্ষ্যংদিয়া পয়েন্টে অবস্থানরত সশস্ত্র দলটি পাঁচজন যাত্রী নিয়ে সেন্টমার্টিন দ্বীপের দিকে যাওয়া স্পিডবোটে ১০–১২ রাউন্ড গুলি ছোড়ে।'

'৫ জুন সেন্টমার্টিন থেকে ফেরার সময় নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী একটি নৌযানে গুলিবর্ষণ করা হয় মিয়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি,' তিনি আরও বলেন।

এছাড়া ৮ জুনও আরেকটি পণ্যবাহী ট্রলারে আবারও গুলি চালানো হয়। এসব গুলির ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত না হলেও গুলির শিকার একাধিক নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মঙ্গলবার (১১ জুন) টিবিএসকে বলেন, 'সেন্টমার্টিন–টেকনাফ যাত্রী ও পণ্যবাহী সব নৌযান চলাচল বন্ধ থাকার কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে।'

[পরিস্থিতির] সমাধান না হলে দ্বীপবাসীর অবস্থা খুব সংকটাপন্ন হবে উল্লেখ করে তিনি বঙ্গোপসাগরকে ব্যবহার করে নৌবাহিনী বা কোস্টগার্ডের জাহাজযোগে খাদ্যপণ্য পরিবহনের দাবি জানান।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, বঙ্গোপসাগর হয়ে শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার বিকল্প পথ নিয়ে গত রোববার আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়।

গুলিবর্ষণের বিষয়টি স্থানীয় প্রশাসন সরকারের সর্বোচ্চ মহলকে অবহিত করেছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

নাফ নদী / বঙ্গোপসাগর / বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত / গুলিবর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান আজ
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • বঙ্গোপসাগরের জ্বালানি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে বাংলাদেশ 
  • উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
  • পুলিশি পাহারার মধ্যেই চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net