Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
তানজিম-তাসকিনে দক্ষিণ আফ্রিকাকে অল্পতে থামালো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
10 June, 2024, 10:20 pm
Last modified: 11 June, 2024, 01:27 pm

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

তানজিম-তাসকিনে দক্ষিণ আফ্রিকাকে অল্পতে থামালো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে ২০ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং করা আটজন ব্যাটসম্যানের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের রান করেন। 
টিবিএস রিপোর্ট
10 June, 2024, 10:20 pm
Last modified: 11 June, 2024, 01:27 pm

শুরুর ওভারেই তানজিম হাসান সাকিবের আঘাত। নিজের পরের ওভারেও করলেন উইকেট উদযাপন। তাতে যোগ দিলেন তাসকিন আহমেদ। দুর্বার হয়ে ওঠা তানজিম আবারও ফিরলেন ঘাতক হয়ে। তরুণ এই পেসারের তোপে ২৫ রানের আগেই ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা। 

কিন্তু ধ্বংস্তূপ থেকে হাল ধরে দলকে এগিয়ে নিয়ে গেলে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। তাদের ব্যাটে একশ ছাড়ানো সংগ্রহ পেল দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন-মিলারের বড় জুটির পরও অবশ্য প্রোটিয়াদের অল্পতে বেধে বাংলাদেশ। 

সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টিতে ২০ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। দলটির হয়ে ব্যাটিং করা আটজন ব্যাটসম্যানের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের রান করেন। 

নিজের করা প্রথম তিন ওভারেই উইকেট নেন অসাধারণ বোলিং করা তানজিম। তার সঙ্গে সুর মেলানো তাসকিন তার নিজের করা দ্বিতীয় ওভারে পান উইকেটের দেখা। এই দুই বোলারের তোপে ২৩ রানেই চার উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে যায় প্রোটিয়ারা। 

এখান থেকে হাল ধরেন ক্লাসেন ও মিলার। শুরুতে চাপ কাটিয়ে পরে রান তোলায় মন লাগান এ দুজন। যদিও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারেননি তারা। এরপরও এ দুজনেই রক্ষা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়ে দলকে একশ পেরিয়ে দেন ক্লাসেন ও মিলার। 

ইনিংসের সর্বোচ্চ রান করা ক্লাসেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন। ডানহাতি প্রোটিয়া এই ব্যাটসম্যান  ৪৪ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৬ রান করেন। ৩৮ বলে একটি করে চার ও ছক্কায় ২৯ রান করেন মিলার। শুরুতে উইকেটে গিয়েই ঝড় তোলা কুইন্টন ডি কক ১১ বলে একটি চার ও ২টি ছক্কায় করেন ১৮ রান। বাকিদের কেউ ৫ রানের বেশি করতে পারেননি। 

অষ্টম টি-টোয়েন্টি খেলতে নামা তানজিম ৪ ওভারে ১৮ রানে নেন ৩টি উইকেট, যা তার ক্যারিয়ার সেরা। দুর্দান্ত বোলিং করা তাসকিন ৪ ওভারে ১৯ রানে ২টি উইকেট পান। রিশাদের শিকার একটি উইকেট। মুস্তাফিজ উইকেট না পেলেও কৃপণ বোলিং করেন, ৪ ওভারে তার খরচা ১৮ রান। শেষ ওভারে মাত্র ৪ রান দেন তিনি। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net