Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এমপি আনারের দেহাংশ সম্বলিত ট্রলিব্যাগ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব: পশ্চিমবঙ্গ পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 10:05 am
Last modified: 08 June, 2024, 10:08 am

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

এমপি আনারের দেহাংশ সম্বলিত ট্রলিব্যাগ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব: পশ্চিমবঙ্গ পুলিশ

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সাথে কথা বলার পর শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের একজন কর্মকর্তা
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 10:05 am
Last modified: 08 June, 2024, 10:08 am
ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার ২২ দিন অতিবাহিত হওয়ার পর নিহত বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশ সম্বলিত ট্রলিব্যাগটি উদ্ধার করা প্রায় অসম্ভব বলে মনে করছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে এমনটিই বলা হয়েছে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "তিনি নিখোঁজ হওয়ার ২২ দিন পার হয়েছে। তাই মনে করা হচ্ছে, ট্রলিব্যাগটি এখন শনাক্ত করা অসম্ভব হয়ে উঠবে। তবুও, আমাদের অফিসাররা তল্লাশি চালিয়ে যাবেন... বাংলাদেশ পুলিশের গোয়েন্দাদের সাথে কথা বলার পর আমরা শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেব।"

গত ১২ মে তারিখে ভারতের কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপরের দিন ১৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ১৮ মে তারিখে স্থানীয় পুলিশের কাছে তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়। 

গোয়েন্দারা কলকাতার নিউ টাউন এলাকায় এবং তার আশেপাশের এলাকায় এমপি আনারের দেহাংশের অনুসন্ধান অব্যাহত রেখেছে। নিউ টাউনের যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছিল, সেখান থেকে প্রাপ্ত আঙুলের ছাপও মেলানোর পরিকল্পনা করছে পুলিশ।

এদিকে এমপি আনার হত্যা মামলার প্রধান আসামি মো. সিয়াম হোসেনকে নেপালে গ্রেপ্তারের পর কলকাতার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে পশ্চিমবঙ্গ অপরাধ তদন্ত বিভাগের হেফাজতে হস্তান্তর করেছে। বাংলাদেশ ও ভারত—  উভয় দেশের তদন্ত বিভাগই তাকে খুঁজছিল। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান শুক্রবার (৭ জুন) বলেন, "ভারতের সাথে নেপালের পারস্পারিক আইনি চুক্তি থাকায় নেপালে আটক সিয়াম এখন কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।"

কলকাতায় এমপি আনার হত্যার পর দেশ ছেড়ে পালায় সিয়াম; এরপর থেকে সে নেপালেই আত্মগোপন করে ছিল।

উদ্ধারকৃত দেহাংশের ডিএনএ মেলানো কঠিন: বিশেষজ্ঞরা 

বিশেষজ্ঞদের মতে, কলকাতার সেপ্টিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মাংসের কোষগুলো যদি পচে না গিয়ে থাকে, তাহলেই কেবল সেখান থেকে ডিএনএ প্রোফাইলিং করা সম্ভব হবে। অন্যথায়, সেপ্টিক ট্যাংক থেকে উদ্ধারকৃত নমুনার মাধ্যমে ফল পাওয়া যাবে না।

ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, ডিএনএ পরীক্ষার সময় উদ্ধার করা টুকরো মাংসের কোষগুলো অবশ্যই তাজা হতে হবে।

কলকাতার সঞ্জীবা গার্ডেন সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া দেহাংশের ফরেনসিক ডিএনএ রিপোর্ট এখনও ঢাকায় এসে পৌঁছায়নি। রিপোর্ট ঢাকায় পৌঁছালে এমপি আনারের মেয়ে ও পরিবারের সদস্যরা ভারতে যাবেন।

জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. প্রদীপ বিশ্বাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, হত্যার ১৬ দিন পর উদ্ধার করা হলে মাংস পচে যাওয়া খুবই স্বাভাবিক।

"কোষগুলো পচে গেলে ডিএনএ নমুনা পাওয়া যাবে না। কিন্তু বৈজ্ঞানিকভাবে, মাংসের একটি কোষও যদি বেঁচে থাকলে, তাহলে সেটি দিয়েই ডিএনএ প্রোফাইল মেলানো সম্ভব হবে।"

তিনি বলেন, কোষের বেঁচে থাকা নির্ভর করছে মাংসের টুকরোগুলোর অবস্থার ওপর।
 

Related Topics

টপ নিউজ

এমপি আনার / আনার হত্যা / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net