Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
শ্রীলঙ্কাকে সর্বনিম্ন রানে গুটিয়ে দিয়ে জিতল দক্ষিণ আফ্রিকা

খেলা

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 12:05 am
Last modified: 04 June, 2024, 12:12 am

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে সর্বনিম্ন রানে গুটিয়ে দিয়ে জিতল দক্ষিণ আফ্রিকা

৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তিনজন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের রান করেন, চারজন শূন্য রানে আউট হন।
টিবিএস রিপোর্ট
04 June, 2024, 12:05 am
Last modified: 04 June, 2024, 12:12 am

দুই দলেরই ব্যাটিং দুর্দশা দেখা গেল, ছড়ি ঘোরালেন কেবল বোলাররা। এর মাঝেও অবশ্য ব্যতিক্রম থাকলো, দক্ষিণ আফ্রিকা চাপে পড়লেও তা কাটিয়ে উঠলো। সেটাই তাদের জন্য হলো জয়ের সহায়ক। ম্যাচসেরা আরনিখ নরকিয়া, কাগিসো রাবাদা, কেশব মহারাজদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে সহজ জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো প্রোটিয়ারা। 

সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ 'ডি' এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ম্যাচে আগামী ৮ জুন বাংলাদেরে বিপক্ষে লড়বে। একই দিনে দক্ষিণ আফ্রিকা পরের ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।  

টস জিতে আগে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা শুরুতে ধীর গতির থাকলেও উইকেট হারায়নি। কিন্তু চতুর্থ ওভার থেকে যে উইকেট বৃষ্টি শুরু হয়, তা আর থামেনি। নরকিয়া, ইয়ানসেন, মহারাজদের বিপক্ষে দলটির কেউ-ই সুবিধা করতে পারেননি। ১৯.১ ওভারে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তিনজন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের রান করেন, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৯ রানের। দলটির চারজন শূন্য রানে আউট হন।

জবাবে দক্ষিণ আফ্রিকাকেও বেগ পেতে হয়। লঙ্কান বোলারদের সামনে তাদের ব্যাটসম্যানরা রান তুলতে পারছিলেন না, হারাতে হচ্ছিল উইকেটও। পাঁচ নম্বরে নেমে প্রোটিয়াদের জয়ের পথ সহজ করেন হেনরিখ ক্লাসেন। ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন জয় তুলে নেওয়ার কাজ। ৭৮ রানের লক্ষ্য পাড়ি দিতেই দক্ষিণ আফ্রিকাকে ১৭ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়। 

ছোট লক্ষ্য তাড়ায় সাবলীল শুরুর ইঙ্গিতই দিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় ওভারে রিজা হেনড্রিকসকে লঙ্কান পেসার নুয়ান থুসারা ফিরিয়ে দিলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রান তুলতে সংগ্রাম করার পাশাপাশি দলীয় ২৩ রানে হারায় অধিনায়ক এইডেন মার্করামকে, ১৪ বলে ১২ রান করেন তিনি। কুইন্টন ডি কক একপাশ আগলে রাখলেও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে পারছিলেন না। 

দলীয় সংগ্রহ ৫০ পেরোনোর পর থামেন তিনি, বাঁহাতি এই ওপেনার ২৭ বলে একটি ছক্কায় ২০ রান করেন। ভোগেন ট্রিস্টান স্টাবসও, ২৮ বলে করেন ১৩ রান। মারতে পারেনি কোনে চার-ছক্কা। খুনে মেজাজের ক্লাসেনও আজ ধীর-স্থির ছিলেন, ২২ বলে একটি করে চার ও ছক্কায় অপরাজিত ১৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা ২টি এবং থুসারা ও শানাকা একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাট হাতে অসহায় আত্মসমর্পণ করা শ্রীলঙ্কার পক্ষে কেউ-ই ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি। ৩০ বলে একটি চারে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার কুশল মেন্ডিস। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ বলে ১৬ রান করেন। এর বাইরে শুধু কামিন্দু মেন্ডিস দুই অঙ্কের ররান করেন, ১১ রান আসে তার ব্যাট থেকে। আগুনে বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা নরকিয়া ৪ ওভারে মাত্র ৭ রানে ৪টি উইকেট নেন, যা তার ক্যারিয়ার সেরা বোলিং। রাবাদা ও মহারাজ ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা ডানহাতি পেসার ওটনেইল মার্টম্যান।       

Related Topics

টপ নিউজ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / শ্রীলঙ্কা ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net