Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি, শীর্ষ ৩০-এ আছে বাংলাদেশও

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 11:30 am
Last modified: 21 May, 2024, 11:31 am

Related News

  • দেশে বসেই বিদেশের চাকরি—রিমোট জব খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার
  • এলিভেট পে-র মাধ্যমে সহজে পেমেন্ট আনতে পারবেন দেশের ফ্রিল্যান্সাররা
  • বাংলাদেশে প্রসারিত ‘গিগ অর্থনীতি’ বনাম তরুণদের বিসিএস জনপ্রিয়তা 
  • ২৮,৮০০ তরুণকে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে
  • আয় করা ডলার প্রিয় পে'র মাধ্যমে মাত্র পাঁচ মিনিটেই দেশে আনতে পারবেন ফ্রিল্যান্সাররা   

যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি, শীর্ষ ৩০-এ আছে বাংলাদেশও

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 11:30 am
Last modified: 21 May, 2024, 11:31 am

ছবি: সংগৃহীত

ফ্রিল্যান্স কাজের জন্য শীর্ষ ৩০ গন্তব্য দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী সিইওওয়ার্ল্ড। সাময়িকীটির তালিকা অনুসারে, যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি। আর এ তালিকায় বাংলাদেশ আছে ২৯তম অবস্থানে। 

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত তথ্য ও প্রতিবেদন বিশ্লেষণ করে ফ্রিল্যান্সার হিসেবে কোন দেশের কর্মীদের চাহিদা বেশি, তা নিয়ে গত ১৯ এপ্রিল এ তালিকা প্রকাশ করেছে সিইওওয়ার্ল্ড।

ফ্রিল্যান্স কাজের ধরন, ফ্রিল্যান্সারদের দক্ষতা, আর্থিক অবস্থানসহ প্রযুক্তিগত সক্ষমতার বিষয় যোগ করে বিভিন্ন দেশকে স্কোর নম্বর দেওয়া হয়েছে। আর সেই তালিকায় ৯৭.৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ বিশ্বে যুক্তরাষ্ট্রের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি। 

সিইওওয়ার্ল্ডের তালিকায় ৯৫.৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আর তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য—দেশটির স্কোর ৯৪.৮১। 

তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে আছে ফিলিপাইন, ইউক্রেন, কানাডা, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ব্রাজিল ও পর্তুগাল। 

দক্ষিণ এশিয়া থেকে শীর্ষ ৩০ দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ২৮তম। পাকিস্তানের স্কোর ৪৮.৫৬ ও বাংলাদেশের স্কোর ৪৬.৯২।

সিইওওয়ার্ল্ডের মতে, যুক্তরাষ্ট্র ও ভারতের ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, দেশ দুটি বিভিন্ন শিল্পে বৃহৎ ও বৈচিত্র্যময় বাজার দিতে পাছে। 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্পে বিপুলসংখ্যক দক্ষ ফ্রিল্যান্সার রয়েছে। ইংরেজিভাষায় দক্ষতা, পেশাদারত্ব ও দক্ষতার কারণে ফ্রিল্যান্সার নেওয়ার জন্য দেশটি দারুণ উৎস। যুক্তরাষ্ট্রের মোট কর্মশক্তির এক-তৃতীয়াংশের বেশি ফ্রিল্যান্স কাজে নিয়োজিত। 

অন্যদিকে ভারতে ফ্রিল্যান্সারের সংখ্যা যেমন বেশি, তেমনি তুলনামূলক সাশ্রয়ী পারিশ্রমিকে কাজ করেন তারা। এছাড়া ভারতের ফ্রিল্যান্সারদের ইংরেজি দক্ষতাও তাদের চাহিদার বড় কারণ। 

বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং দেশ ভারত। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ায় জন্য প্রায় ১৫ মিলিয়ন ভারতীয় ফ্রিল্যান্সার কাজ করেন।

সৃজনশীল ও পেশাদার সেবা খাতে যুক্তরাজ্যের অনেক মেধাবী ফ্রিল্যান্সার রয়েছে। তাদের এসব দক্ষতা পশ্চিমা বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়িক সহায়তা, লেখালেখি, অনুবাদ—এসব খাতের জন্য যুক্তরাজ্যে উচ্চ দক্ষতার ফ্রিল্যান্সার পাওয়া যায়।

ফিলিপাইনের ফ্রিল্যান্সারদের ইংরেজি দক্ষতাও খুব ভালো। দেশটির ফ্রিল্যান্সাররা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, কনটেন্ট তৈরি ও কাস্টমার সার্ভিস খাতে বিশেষভাবে দক্ষ। আয়ের প্রবৃদ্ধির দিক থেকে ফিলিপাইন এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফ্রিল্যান্সিং দেশ। এর অর্থ, নিয়োগকারীরা ফিলিপাইন থেকে ভালো পারিশ্রমিক দিয়ে ফ্রিল্যান্সারদের নিয়োগ দিয়ে থাকেন।

এদিকে যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সংকটে জর্জর হলেও আইটি, ডিজাইন ও লেখালেখি খাতে দক্ষ ফ্রিল্যান্সার সরবরাহ অরে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের ফ্রিল্যান্সাররা সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ায় নিয়োগদাতাদের কাছে তারা বড় আকর্ষণ।

বিশ্বের মোট কর্মশক্তির বড় একটি অংশই এখন ফ্রিল্যান্সার। সারা বিশ্বে এখন মোট ১৫৭ কোটি ফ্রিল্যান্সার কাজ করছেন। বৈশ্বিক ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের বাজারের আঁকার ৩.৩৯ বিলিয়ন ডলার। 

শুধু যুক্তরাষ্ট্রেই ফ্রিল্যান্সাররা গত বছর সালে বাড়তি ১০ কোটি ডলার আয় করেছেন। বিশ্বব্যাপী ফ্রিল্যান্সাররা প্রতি ঘণ্টায় গড়ে ২১ ডলার উপার্জন করেন। 

বৈশ্বিক কর্মশক্তির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং। দূর থেকে কাজ করা যায় (রিমোট ওয়ার্কিং) বলে এর গুরুত্ব বেড়েছে। ফ্রিল্যান্সাররা দক্ষতা অনুযায়ী যেকোনো জায়গা থেকে কাজের সুযোগ দেন, কম খরচে সমস্যার সমাধান করে দেন, বিশেষ করে আইটি খাতে। ফ্রিল্যান্সিং কাজ করে যে ধরনের জীবনযাপন করা যায়, তা-ও আকর্ষণীয়। এ পেশায় যুক্ত মানুষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাজের স্বাধীনতা।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ফ্রিল্যান্সার / ফ্রিল্যান্সিং / ফ্রিল্যান্সিং কাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • দেশে বসেই বিদেশের চাকরি—রিমোট জব খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার
  • এলিভেট পে-র মাধ্যমে সহজে পেমেন্ট আনতে পারবেন দেশের ফ্রিল্যান্সাররা
  • বাংলাদেশে প্রসারিত ‘গিগ অর্থনীতি’ বনাম তরুণদের বিসিএস জনপ্রিয়তা 
  • ২৮,৮০০ তরুণকে ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে
  • আয় করা ডলার প্রিয় পে'র মাধ্যমে মাত্র পাঁচ মিনিটেই দেশে আনতে পারবেন ফ্রিল্যান্সাররা   

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net