Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
প্রধান নির্বাচন কমিশনারের বেতন হবে ১ লাখ ৫ হাজার টাকা, সঙ্গে থাকবে ৫০ শতাংশ অন্যান্য ভাতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2024, 07:05 pm
Last modified: 20 May, 2024, 07:13 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

প্রধান নির্বাচন কমিশনারের বেতন হবে ১ লাখ ৫ হাজার টাকা, সঙ্গে থাকবে ৫০ শতাংশ অন্যান্য ভাতা

মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা পাবেন তারা। নিয়ামক ভাতা হিসেবে পাবেন আট হাজার টাকা। এছাড়া থাকবে আবাসন, যানবাহন ও পাচক সুবিধা।
টিবিএস রিপোর্ট
20 May, 2024, 07:05 pm
Last modified: 20 May, 2024, 07:13 pm
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

নতুন একটি আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বেতন আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

এর ফলে প্রধান নির্বাচন কমিশনার বেতন পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা। আর নির্বাচন কমিশনারেরা বেতন পাবেন ৯৫ হাজার টাকা।

সোমবার (২০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৪-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সেখানেই এ বেতন নির্ধারণ করা হয়েছে বলে বৈঠকের পর বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বেতন সুনির্দিষ্ট করা হয়েছে। এর আগের আইনে বলা ছিল, প্রধান নির্বাচন কমিশনার বেতন পাবেন আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্যান্য নির্বাচন কমিশনারেরা বেতন পাবেন হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমান।

তিনি বলেন, 'নতুন আইনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার বেতন পাবেন এক লাখ পাঁচ হাজার টাকা। আর নির্বাচন কমিশনারেরা বেতন পাবেন ৯৫ হাজার টাকা।'

এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বিশেষ ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা পাবেন তারা। নিয়ামক ভাতা হিসেবে পাবেন আট হাজার টাকা। এছাড়া থাকবে আবাসন, যানবাহন ও পাচক সুবিধা।

মাহবুব হোসেন বলেন, 'আগের আইনটি ছিল ১৯৮৩ সালে সামরিক শাসনামলে করা। সরকার সামরিক শাসন আমলে করা বেশকিছু আইন বাতিল করে নতুন করে প্রণয়ন করছে।

'পাশাপাশি নতুন আইনগুলো বাংলায় করা হচ্ছে। এ আইনটিও একই কারণে নতুন করে করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / বেতন কাঠামো / বেতন-ভাতা / আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net