Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
চলছে নেইমার-এমবাপ্পেদের গোল উৎসব

খেলা

টিবিএস ডেস্ক
18 July, 2020, 03:55 pm
Last modified: 18 July, 2020, 04:00 pm

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা
  • ফরাসি কাপ জিতে বিদায় নিলেন এমবাপ্পে

চলছে নেইমার-এমবাপ্পেদের গোল উৎসব

গোল উৎসব করে যাচ্ছেন নেইমার-এমবাপ্পেরা। আগের ম্যাচে লে হারভেকে ৯-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। পরের ম্যাচেও প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
টিবিএস ডেস্ক
18 July, 2020, 03:55 pm
Last modified: 18 July, 2020, 04:00 pm

লিগ শিরোপা ঘরে উঠেছে করোনাভাইরাস প্রকোপের শুরুর দিকেই। অন্যান্য দলের মতো তখন থেকে খেলাহীন ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এভাবে বসে থাকলে তার প্রভাব খেলাতেও পড়তে পারে, এই দুশ্চিন্তা থেকে প্রীতি ম্যাচের আয়োজন করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। 

যে প্রীতি ম্যাচে রীতিমতো গোল উৎসব করে যাচ্ছেন নেইমার-এমবাপ্পেরা। আগের ম্যাচে লে হারভেকে ৯-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। পরের প্রীতি ম্যাচেও গোলবন্যা বইয়ে দিয়েছে তারা। শুক্রবার দ্বিতীয় বিভাগের দল ওয়াসলন্দ-বেভেরেনকে ৭-০ গোলে হারিয়েছে তারা। 

নিজেদের প্রস্তুত রাখতে বড় কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয়নি পিএসজি। দ্বিতীয় বিভাগের দলের বিপক্ষে ম্যাচ অনুশীলন করে যাচ্ছেন নেইমার-এমবাপ্পেরা। এসব ম্যাচ খেলার সময় দর্শকদের বাহবাও পাচ্ছেন তারা। ৫ হাজার দর্শক নেইমারদের খেলা দেখার সুযোগ পাচ্ছেন।

করোনাভাইরাসের কঠিন এই সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে সবখানে। ক্লাব ফুটবল বা আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরলেও ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। কিন্তু ফরাসি ফুটবলে দর্শকরা মাঠে ঢোকার সুযোগ পাচ্ছেন। গত ২০ জুন ফ্রান্সের সরকার জানায়, আগামী ১১ জুলাই থেকে সর্বোচ্চ ৫ হাজার দর্শক গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন। 

প্রীতি ম্যাচ হলেও দর্শকদের সামনে পুরনো আবহে ম্যাচ খেলার সুযোগ পেয়ে স্বস্তি ফিরেছে ফুটবলারদের মনে। যে স্বস্তির সঙ্গে থাকছে প্রতিপক্ষের জালে বল পাঠানোর তৃপ্তিও। গোল উৎসব করে এই তৃপ্তি একটু বেশি করেই নিচ্ছেন পিএসজির ফুটবলাররা। 

শুক্রবার ওয়াসলন্দ-বেভেরেনের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ৪৪ মিনিটে আরও একটি পেনাল্টি পায় পিএসজি। 

এবার অবশ্য পেনাল্টি কিক নেননি নেইমার। কিক নিতে গিয়ে আস্তে করে মাউরো ইকার্দির দিকে বল বাড়ান তিনি। বল পেয়ে ওয়াসলন্দ-বেভেরেনের জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে দুটি করে গোল করেন ম্যাক্সিম চুপো মোতিং। এ ছাড়া একটি করে গোল করে কিলিয়ান এমবাপ্পে ও ডিফেন্ডার মোবে সোহ।  

Related Topics

পিএসজি / ফ্রেঞ্চ লিগ ওয়ান / গোলবন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা
  • ফরাসি কাপ জিতে বিদায় নিলেন এমবাপ্পে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net