Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার চায় এফবিসিসিআই

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 April, 2024, 05:25 pm
Last modified: 04 April, 2024, 05:28 pm

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

নিত্যপণ্যে উৎসে কর প্রত্যাহার চায় এফবিসিসিআই

লিখিত বক্তব্যে এফবিসিসিআই আরো জানায়,  রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সকল রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস করহার ১ শতাংশ থেকে হ্রাস করে আগের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা এবং তা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখতে হবে।
টিবিএস রিপোর্ট
04 April, 2024, 05:25 pm
Last modified: 04 April, 2024, 05:28 pm
ছবি: টিবিএস

চাল, গম, আলু, পেঁয়াজসহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম এ প্রস্তাব তুলে ধরেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে আছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

লিখিত প্রস্তাবে মাহবুবুল আলম বলেন, বর্তমান আইনে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যসামগ্রী যেমন- চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, বুট, ডাল, হলুদ, মরিচ, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি এবং সকল প্রকার ফল– ইত্যাদির সরবরাহ পর্যায়ে উৎসে ২ শতাংশ হারে কর কর্তনের বিধান রয়েছে। যেকারণে ভোগ্যপণ্যের দামও বেড়ে যায়। তাই সকল কৃষিজাত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যকে উৎসে কর কর্তনের আওতা বহির্ভূত রাখার প্রস্তাব করছি । 

লিখিত বক্তব্যে এফবিসিসিআই আরো জানায়,  রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পসহ সকল রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস করহার ১ শতাংশ থেকে হ্রাস করে আগের মতো শূন্য দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা এবং তা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখতে হবে। পাশাপাশি নগদ সহায়তার ওপর আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করতে হবে। 

রাজধানীর একটি হোটেলে আযোজিত সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / নিত্যপণ্য / উৎস কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net