Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
জেট স্কি চালিয়ে তদন্তের মুখে রোনালদো পুত্র

খেলা

টিবিএস ডেস্ক
14 July, 2020, 07:05 pm
Last modified: 14 July, 2020, 07:09 pm

Related News

  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

জেট স্কি চালিয়ে তদন্তের মুখে রোনালদো পুত্র

মাত্র ১০ বছর বয়সী রোনালদো পুত্রের একটি কাণ্ডে তদন্ত শুরু হয়েছে। খবরটি অবাক করার মতোই। কিন্তু রোনালদো পুত্র যে কাণ্ডটা ঘটিয়েছেন, সেটা আরও অবাক করা।
টিবিএস ডেস্ক
14 July, 2020, 07:05 pm
Last modified: 14 July, 2020, 07:09 pm

ক্রিশ্চিয়ানো রোনালদো যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তার পরিবার তখন অবকাশ যাপনে। রোনালদোর মা দেলোরেস আভেইরো, বোন এলমা আভেইরো ও চার ছেলেমেয়েকে নিয়ে ছুটি কাটাতে দক্ষিণ মাদেইরার পল দে মার দ্বীপে গিয়েছেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সেখানে দারুণ সময় কাঠছে তাদের। কিন্তু এর মাঝে বেধে গেছে বিপত্তি।

যা নিয়ে রীতিমতো তদন্ত শুরু করে দিয়েছে পর্তুগালের মেরিটাইম পুলিশ। এই তদন্ত কিনা রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রকে নিয়ে। হ্যাঁ, মাত্র ১০ বছর বয়সী রোনালদো পুত্রের একটি কাণ্ডে তদন্ত শুরু হয়েছে।

খবরটি অবাক করার মতোই। কিন্তু রোনালদো পুত্র যে কাণ্ডটা ঘটিয়েছেন, সেটা আরও অবাক করা। ১০ বছর বয়সে একাই জেট স্কি নিয়ে সমুদ্রে নেমে পড়েছিল সে। সবাইকে অবাক অনেকটা সময়ই জেট স্কি করে রোনালদো জুনিয়র। এই ব্যাপারটি নজরে পড়তেই তদন্ত শুরু করেছে পর্তুগালের মেরিটাইম পুলিশ।

পর্তুগালের আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক না হলে জেট স্কি চালানো নিষেধ। তাই অপ্রাপ্ত বয়স্কদের জেট স্কি চালানোর লাইসেন্স দেওয়া হয় না। লাইসেন্স ছাড়া জেট স্কি চালালে সেটাকে অপরাধ হিসেবে ধরা হয়। সে হিসেবে ১০ বছর বয়সে জেট স্কি চালিয়ে আইন অমান্য করেছে রোনালদো পুত্র। 

১০ বছর বয়সী রোনালদো পুত্র অনেক কাজেই সমবয়সীদের চেয়ে এগিয়ে। এই বয়সেই সে যেভাবে ফুটবল খেলাসহ অন্যান্য অনুশীলন করে, অন্য বাচ্চাদের কাছে সেসব অসাধ্য। ছুটি কাটাতে গিয়ে আরও একটি অসাধ্য সাধন করে দেখালো সে। 

রোনালদো জুনিয়র এই বয়সেই জেট স্কি চালানোয় হয়তো গর্বই হয়েছে রোনালদোর বোন এলমা আভেইরোর। রোনালদো পুত্রের জেট স্কি চালানোর দৃশ্য ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন এলমা। তার পোস্ট শেয়ার করেন রোনালদোর মা দেলোরেস আভেইরো।

ভিডিও পোস্ট করা ঠিক হয়নি ভেবে কিছুক্ষণ পর পোস্ট মুছে ফেলেন এলমা। কিন্তু এরআগেই ভিডিওটি সবখানে ছড়িয়ে পড়ে। পর্তুগালের মেরিটাইম পুলিশের নজরে পড়তেও সময় লাগেনি। এরপরই তদন্ত শুরু হয়। তদন্ত শুরুর 
ব্যাপারটি নিশ্চিত করেছেন মেরিটাইম পুলিশের প্রধান গেরেইরো কার্দোসো।

পর্তুগালের জনপ্রিয় সংবাদপত্র এক্সপ্রেসোকে গার্দোসো জানিয়েছেন, লাইসেন্স ছাড়া জেট স্কি চালালে পর্তুগিজ আইন অনুযায়ী ২৬৮ পাউন্ড থেকে দুই হাজার ৬৮৮ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / তারকা ফুটবলার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • ৭৩ মিলিয়ন ডলারের নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net