Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
অফশোর ব্যাংকিং আইন দেশে বিদেশি মুদ্রার প্রবাহ বাড়াবে: অর্থমন্ত্রী  

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
24 March, 2024, 08:20 pm
Last modified: 24 March, 2024, 08:23 pm

Related News

  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে
  • ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ ৩ বিলিয়ন ছাড়াল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭.৩৪ বিলিয়ন ডলার
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়াল 

অফশোর ব্যাংকিং আইন দেশে বিদেশি মুদ্রার প্রবাহ বাড়াবে: অর্থমন্ত্রী  

এই আইনে বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে বিদেশিরা যে আমানত রাখবে তার মুনাফার ওপর সরকার কোনো ধরনের কর নেবে না। আমানতকারী যখন খুশি তার আমানত ফেরত নিতে পারবেন। এ ধরনের বেশ কিছু সুবিধা দিয়েছে সরকার। 
টিবিএস রিপোর্ট 
24 March, 2024, 08:20 pm
Last modified: 24 March, 2024, 08:23 pm
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ছবি: সংগৃহীত

সম্প্রতি পাস হওয়া অফশোর ব্যাংকিং আইন দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, "অফশোর ব্যাংকিং আইন করার পর বিদেশি সঞ্চয়কারী ও বিনিয়োগকারীদের সাড়া পাওয়া যাচ্ছে। সরকারের বিভিন্ন পক্ষের সাথে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছে। বিনিয়োগকারীরা বলছেন, বাংলাদেশের আইন তাদের পছন্দ হয়েছে। ফলে শীঘ্রই বাংলাদেশে বিদেশ থেকে সঞ্চয় বাড়বে, অর্থাৎ দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে।" 

আজ রোববার (২৪ মার্চ) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস আয়োজিত 'অ্যানপ্যাকিং দ্য ইকোনমিক ম্যানিফেস্টো অফ দ্য আওয়ামী লীগ: ট্রেন্ডস অ্যান্ড চ্যালেঞ্জস ফর টুমোরোজ বাংলাদেশ" শীর্ষক সেমিনারের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থমন্ত্রী। 

রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থাটির মহাপরিচালক বিনায়ক সেন। 

এসময় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতের গবেষকরা উপস্থিত ছিলেন। 

গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় অফশোর ব্যাংকিং আইন-২০২৪ এর খসড়া চুড়ান্ত অনুমোদন পায়। এরপর ৫ মার্চ জাতীয় সংসদে বিলটি পাস করা হয়েছে। 

এই আইনে বাংলাদেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে বিদেশিরা যে আমানত রাখবে তার মুনাফার ওপর সরকার কোনো ধরনের কর নেবে না। আমানতকারী যখন খুশি তার আমানত ফেরত নিতে পারবেন। এ ধরনের বেশ কিছু সুবিধা দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, "এক সময় কিছু সমস্যা দেখা যাচ্ছিল। কিছু লোক বলতে শুরু করেছিল ফরেন এক্সচেঞ্জ কোথায়? বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। বৈদেশিক মুদ্রা আসতে শুরু করেছে। অফশোর ব্যাংকিং দেশে আগেও ছিল। কিন্তু আইন ছিল না। আস্থার জন্য, নিরাপত্তার জন্য আইনের দরকার আছে। যে কারণে সরকার আইন করেছে। মানুষ আস্থা পাচ্ছে। এখন এর ক্যাম্পেইন শুরু হয়েছে। আশা করা যায়, আগামীতে বিনিয়োগকারীরা বাংলাদেশকে বেছে নেবে।" 

অর্থমন্ত্রী বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার কোনো সংকট থাকবে না। এখন বাংলাদেশ পরবর্তী ধাপের জন্য এগোচ্ছে।

Related Topics

টপ নিউজ

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ / বৈদেশিক মুদ্রা / অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বৈদেশিক মুদ্রা আইনের মামলা: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জুন
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে
  • ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ ৩ বিলিয়ন ছাড়াল
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ২৭.৩৪ বিলিয়ন ডলার
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়াল 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net