Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
কোনো রোহিঙ্গা আসেননি, বসে আছেন কর্মকর্তারা

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
22 August, 2019, 11:35 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রাখাইনে মানবিক সহায়তা প্রদান নিয়ে যেসব প্রশ্নের উত্তর দিল প্রধান উপদেষ্টার কার্যালয়
  • প্রাকৃতিক ঢাল: মৌচাক কীভাবে বাংলাদেশে হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্বের সমাধান দিতে পারে
  • প্রচলিত গণ্ডির বাইরে ভাবুন, কিছু ঝুঁকি নিন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইউএনএইচসিআর প্রধান
  • ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

কোনো রোহিঙ্গা আসেননি, বসে আছেন কর্মকর্তারা

রোহিঙ্গা নেতারা বলছেন, প্রত্যাবাসনের জন্য তাদের সুনির্দিষ্ট দাবি আছে এবং সেগুলো বাস্তবায়ন না হলে প্রত্যাবাসনে কেউ রাজি হবেন না...
টিবিএস রিপোর্ট
22 August, 2019, 11:35 am
Last modified: 25 August, 2019, 04:23 am
রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা প্রদানের দিক থেকে শীর্ষ সহায়তাকারী দেশের একটি যুক্তরাষ্ট্র/রয়টার্স

ঘুমধুম আর কেরুণতলী ট্রানজিট পয়েন্টে এখনও আসেননি রোহিঙ্গারা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে তাদের প্রত্যাবাসন শুরু হবার কথা থাকলেও এখনও এই দুই ট্রানজিট পয়েন্টে আসেননি তাদের কেউ। সকাল থেকেই সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, ইউএনএইচসিয়ার এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তা প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।  বিকেল ৪টা পর্যন্ত অবস্থান তাঁরা করবেন বলে জানা গেছে। 

গত মঙ্গল ও বুধবার প্রত্যাবাসনের জন্য তালিকায় থাকা ২৩৫ রোহিঙ্গা পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়। কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ইউএনএইচসিআর এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেন।

কিন্তু রোহিঙ্গা নেতারা বলছেন প্রত্যাবাসনের জন্য তাদের সুনির্দিষ্ট দাবি আছে এবং সেগুলো বাস্তবায়ন না হলে প্রত্যাবাসনে কেউ রাজি হবেন না।

গত দু’দিন ধরে চার দফা দাবির একটি তালিকা সম্বলিত লিফলেট  ক্যাম্পগুলোতে প্রচার করছে 'ভয়েস অফ রোহিঙ্গা' নামের একটি সংগঠন। তাদের দাবিগুলো হল: 

১. রোহিঙ্গারা আরাকানের স্থানীয় আদিবাসী এবং সে জন্য সংসদে আইন করে তাদের সেখানকার ন্যাটিভ স্ট্যাটাস বা স্থানীয় মর্যাদা পুনর্বহাল করতে হবে এবং এই আইনের আন্তর্জাতিক গ্যারান্টি থাকতে হবে।

২. আরাকান রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের 'সিটিজেন কার্ড' দিতে হবে। বাংলাদেশের ক্যাম্পে থাকা রোহিঙ্গা শরণার্থীদেরও সিটিজেনশিপ কার্ডসহ স্থানীয় নাগরিক মর্যাদা দিয়ে ফিরিয়া নিতে হবে। আর একই সঙ্গে বিশ্বের অন্যান্য জায়গায় থাকা রোহিঙ্গাদের সিটিজেনশিপ কার্ড দিয়ে স্থানীয় নাগরিক মর্যাদা দিতে হবে।

৩. রোহিঙ্গাদের তাদের নিজস্ব গ্রামে ফিরিয়ে নিতে হবে এবং তাদের কাছ থেকে কেড়ে নেওয়া জমিজমা যথাযথ ক্ষতিপূরণসহ ফেরত দিতে হবে।

৪. আরাকানে রোহিঙ্গাদের জীবন ও সম্পদ রক্ষার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে।

বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে ব্রিফিং ও বৈঠক হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ব্রিফিংয়ের প্রাক্কালে ওই পরিষদের সদস্য যুক্তরাজ্য ও বেলজিয়াম আলাদা টুইট বার্তায় বলেছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়টি স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক হতে হবে। রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে হবে ও পরিস্থিতির বিষয়ে জানাতে হবে। রাখাইনে মানবিক সহায়তা কর্মীদের প্রবেশাধিকারও অপরিহার্য।

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বেশিরভাগই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর বর্বর অভিযান থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছেন।

আজ ২২ আগস্ট প্রত্যাবাসনের জন্য ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এজন্য কাজ করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়।

Related Topics

বাংলাদেশ

রোহিঙ্গা প্রতাবাসন / রোহিঙ্গা জনগোষ্ঠী / প্রত্যাবাসন-প্রক্রিয়া / ঘুমধুম / কেরুণতলী / ভয়েস অফ রোহিঙ্গা / ইউএনএইচসিআর / আরআরআরসি / জাতিসংঘ শরণার্থী সংস্থা / শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রাখাইনে মানবিক সহায়তা প্রদান নিয়ে যেসব প্রশ্নের উত্তর দিল প্রধান উপদেষ্টার কার্যালয়
  • প্রাকৃতিক ঢাল: মৌচাক কীভাবে বাংলাদেশে হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্বের সমাধান দিতে পারে
  • প্রচলিত গণ্ডির বাইরে ভাবুন, কিছু ঝুঁকি নিন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ইউএনএইচসিআর প্রধান
  • ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net