Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বোলিংয়ের আনন্দ ব্যাটসম্যানদের হতাশায় ম্লান

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
22 March, 2024, 08:20 pm
Last modified: 22 March, 2024, 10:16 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

বোলিংয়ের আনন্দ ব্যাটসম্যানদের হতাশায় ম্লান

পেসারদের দারুণ দিনে প্রতিপক্ষকে অল্পতে বাধার স্বস্তিতে ছিল বাংলাদেশ। যদিও এই স্বস্তি স্থায়ী হয় মাত্র কয়েক মুহূর্ত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩২ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, এর জন্য তাদের খরচা ৩ উইকেট।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
22 March, 2024, 08:20 pm
Last modified: 22 March, 2024, 10:16 pm

ছোট্ট একটি পরিসংখ্যান, তবে বাংলাদেশের ক্রিকেটে তা অনেক বড়। বিরলও বলা যায়। টেস্টের কোনো ইনিংসে বাংলাদেশের পেসাররা মিলে কখনও ১০ উইকেট নিতে পারেননি। সর্বোচ্চ উইকেট ৯টি, যা দেখা গেছে কেবল চারচার। সিলেট টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে আরও একবার পেসারদের শিকার হতে পারতো ৯ উইকেট। 

সেটা হয়নি, বাংলাদেশের তিন পেসার মিলে নিয়েছেন ৭ উইকেট। ২টি রান আউট ও তাইজুলের শিকার একটি উইকেট; তবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস বড় হতে না দেওয়ার নেপথ্য নায়ক পেসাররাই। বিশেষ করে খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানার বিপক্ষে ভুগেছে লঙ্কানরা। শুরুতেই চেপে ধরা খালেদের শিকার ৩ উইকেট, গতির ঝড় তোলা নাহিদ শেষ দিকে নেন ৩ উইকেট।

৬৮ ওভারে অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কা তোলে ২৮০ রান। এতেই অবশ্য সন্তুষ্ট থাকার কথা সফরকারীদের। ৫৭ যে রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এখান থেকে হাল ধরে ২০২ রানের জুটি গড়া ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস সেঞ্চুরি তুলে নেন। এ দুজনকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস ৩০০'র আগেই গুটিয়ে দেওয়ার অন্যতম কারিগর নাহিদ। 

সব মিলিয়ে পেসারদের দারুণ দিনে প্রতিপক্ষকে অল্পতে বাধার স্বস্তিতে ছিল বাংলাদেশ। যদিও এই স্বস্তি স্থায়ী হয় মাত্র কয়েক মুহূর্ত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩২ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ, এর জন্য তাদের খরচা ৩ উইকেট। ফিরে গেছেন জাকির হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। বল হাতে দারুণ করার পরও তাই দিন শেষে পিছিয়ে বাংলাদেশই। ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে ঘরের মাঠের দলটি।

শ্রীলঙ্কার ইনিংসের জবাবে দলীয় ১১ রানেই ওপেনার জাকিরকে হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পেসার বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে থামেন ৯ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। কিছুক্ষণ পর শান্তকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন ফার্নান্দো। এরপর মুমিনুলকে কাসুন রাজিথা ফেরালে বোলিংয়ে ভালো করার আনন্দ মিলিয়ে যায় বাংলাদেশের।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net