Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
কৃষ্ণসাগরে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন রুশ নৌবাহিনীর প্রধান

আন্তর্জাতিক

সিএনএন
20 March, 2024, 01:00 pm
Last modified: 20 March, 2024, 01:06 pm

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

কৃষ্ণসাগরে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন রুশ নৌবাহিনীর প্রধান

এদিকে নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে নিয়োগ দিয়েছে মস্কো। এর আগে ৬১ বছর বয়সি নিকোলাই প্রায় পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেছেন।
সিএনএন
20 March, 2024, 01:00 pm
Last modified: 20 March, 2024, 01:06 pm
পুতিনের সাথে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ; ছবি: গেটি ইমেজেস

কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ইউক্রেনীয় বাহিনীর বারবার হামলায় ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান  অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভ। রুশ রাষ্ট্রীয় মিডিয়া গতকাল (মঙ্গলবার) এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে নিয়োগ দিয়েছে মস্কো। এর আগে ৬১ বছর বয়সি নিকোলাই প্রায় পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোইসিয়েভের জন্ম ১৯৬২ সালে, কলিনিনগ্রাদে। ২৯ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করেছেন। দেশটির নর্দার্ন ফ্লিটের সাবমেরিন ফোর্সের কমান্ডার হিসেবে যুক্ত ছিলেন।

অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভ; ছবি: গেটি ইমেজেস

২০১১ সালে দায়িত্ব পালনকালে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোইসিয়েভকে রাশিয়ান ফেডারেশনের 'হিরো' উপাধিতে ভূষিত করা হয়েছিল। এছাড়াও বিভিন্ন সময়ে তিনি বহু পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই ডজনেরও বেশি রাশিয়ার জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সংখ্যাটা কমবেশি যা-ই হোক, সেটা মস্কোর জন্য একটি বিব্রতকর বিষয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

স্থল যুদ্ধে একের পর এক সাফল্য দেখিয়েছে রুশ সৈন্যরা। কিন্তু ইউক্রেনের আক্রমণের মুখে রুশ অধিকৃত ক্রিমিয়ার সেবাস্তোপলের পূর্বে অবস্থিত নৌঘাঁটি থেকে নভোরোসিয়েস্ক বন্দরে তার জাহাজগুলোকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে মস্কো।

অনুবাদ: মোঃ রাফিজ খান

Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / রাশিয়ার নৌবাহিনী / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net