Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 March, 2024, 04:55 pm
Last modified: 13 March, 2024, 05:24 pm

Related News

  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল

নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জাহাজের নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। একথা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে যথাসম্ভব দ্রুততার সাথে আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনতে চাই।
টিবিএস রিপোর্ট 
13 March, 2024, 04:55 pm
Last modified: 13 March, 2024, 05:24 pm
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ'র নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কবে তাঁদের উদ্ধার করা যাবে, সেটা এখনই বলা যাচ্ছে না।

আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

জিম্মিকারী দস্যুরা সাধারণ মানুষ নয় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, 'যারা জাহাজ অপহরণ করেছে, তারা তো মানুষ না, দস্যু। তাই কবে (নাবিকদের) তাদের উদ্ধার করা যাবে, এখনই বলা যাবে না।' নাবিকদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর। এজন্য কিছু আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হবে। 

খালিদ মাহমুদ চৌধুরী জানান, সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটেছে। ফলে ধারণা করা হচ্ছে, জলদস্যুরা সোমালিয়ার। তবে তাদেরকে এখনও আইডেনটিফাই করা যায়নি। তবে দস্যুরা যে ওই অঞ্চলের লোক তা বলা যায়। 

প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের জাহাজের নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। 

একথা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে যথাসম্ভব দ্রুততার সাথে আমরা তাঁদের দেশে ফিরিয়ে আনতে চাই।

জলদস্যুরা নাবিকদের ছাড়তে '৫০ লাখ' মার্কিন ডলার দাবি করেছে বলে জানা গেছে। মুক্তিপণ না পেলে বাংলাদেশি নাবিকদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

নাবিকদের প্রাণসংশয়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিপণের জন্য হত্যার হুমকি দেওয়ার বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে পারিনি। 

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে 'এমভি আবদুল্লাহ' জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। জাহাজে ২৩ জন নাবিক রয়েছেন। জাহাজটি চট্টগ্রামের কবির (কেএসআরএম) গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছিনতাই হওয়া জাহাজ এবং এর ক্রুদের উদ্ধারে অভিযান শুরু করতে কয়েকদিন সময় লাগতে পারে।

কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রাহাত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যোগাযোগ প্রক্রিয়া শুরু হলে জাহাজে থাকা ২৩ নাবিককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেবে কেএসআরএম।

Related Topics

টপ নিউজ

সোমালি জলদস্যু / বাংলাদেশি জাহাজ / জিম্মি / বাংলাদেশি নাবিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ‘বাংলার জয়যাত্রা’ জাহাজকে হরমুজ অতিক্রম করাতে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌ-পরিবহনমন্ত্রী
  • এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • আটকে পড়া বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে: ইরানি রাষ্ট্রদূত
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net