Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘ফ্যাভিপিরাভির’ এর ট্রায়ালে ১০ দিনে ৯৬ শতাংশ করোনা রোগী সুস্থ: বিকন ফার্মা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2020, 09:40 pm
Last modified: 08 July, 2020, 09:48 pm

Related News

  • করোনার ঝুঁকি ৫৪ শতাংশ কমাতে পারে ভিটামিন-ডি: গবেষণা
  • কোভিড-১৯ এর চিকিৎসায় আইভারমেকটিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আইসিডিডিআর’বি
  • কোভিড-১৯ থেকে জীবন রক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসোন
  • ২০ মে’র মধ্যে দেশে ‘রেমডিসিভির’ ব্যবহার শুরু হবে
  • কোভিড-১৯ চিকিৎসায় ‘ফাভিপিরাভির’ ঔষধ তৈরি করেছে বাংলাদেশ

‘ফ্যাভিপিরাভির’ এর ট্রায়ালে ১০ দিনে ৯৬ শতাংশ করোনা রোগী সুস্থ: বিকন ফার্মা

ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনার থেকে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ৫০ জন রোগীর ওপর ফ্যাভিপিরাভির ঔষধের ট্রায়াল করা হয়েছে। ওষুধ প্রয়োগের ৪ দিনের মাথায় ৪৮ শতাংশ এবং ১০ দিনের মাথায় ৯৬ শতাংশ করোনামুক্ত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
08 July, 2020, 09:40 pm
Last modified: 08 July, 2020, 09:48 pm

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় 'ফ্যাভিপিরাভির' ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে কার্যকর ফল পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস।

বুধবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সেমিনারে ক্লিনিক্যাল ট্রায়ালের এ ফলাফল ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ গোলমা মোঘনী মওলা।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত ৫০ জন রোগীর ওপর ফ্যাভিপিরাভির ঔষধের ট্রায়াল করা হয়েছে। ওষুধ প্রয়োগের ৪ দিনের মাথায় ৪৮ শতাংশ এবং ১০ দিনের মাথায় ৯৬ শতাংশ করোনামুক্ত হয়েছেন।

তিনি বলেন, "পরীক্ষার সময় প্লাসেবা গ্রুপের (যাদের বিকল্প ওষুধ দেওয়া হয়, বাস্তবে তা ওষুধ নয়) ক্ষেত্রে এই হার ছিল চারদিনের মধ্যে শূন্য শতাংশ এবং ১০ দিনের মধ্যে ৫২ শতাংশ। বিকল্প ওষুধ গ্রহণকারীদের চেয়ে এই ওষুধে রোগীর ফুসফুসের কার্যক্ষমতা তিনগুণ উন্নতি হয়েছে। তবে জটিল রোগী বা অন্তঃসত্ত্বা নারীদের এই ওষুধ দেওয়া হয়নি।" 

সেমিনারে এই চিকিৎসক বলেন, "সবচেয়ে ভালো দিক হলো, এ ওষুধ গ্রহণে রোগীর লিভার, কিডনি ও রক্তে শর্করার কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ফ্যাভিপিরা ও বিকল্প ওষুধ গ্রহণকারী- এই দুই গ্রুপের রোগীদের উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না।"

করোনাভাইরাসে আক্রান্ত না হলে বা আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না থাকলে এই ঔষুধ সেবনে নিষেধ করে সৈয়দ গোলাম মোগনী মওলা বলেন, "এই ওষুধটি শুধু তারাই খাবেন, যারা আরটি পিসিআর পজিটিভ।"

সেমিনারে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, করোনার চিকিৎসায় নির্দিষ্ট কোনো ঔষধ এখনো না থাকায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই ফ্যাভিপিরাভির ঔষধ সেবন করতে হবে। 

কোনোভাবেই যেনো ডাক্তাদের পরামর্শ ছাড়া এই ঔষধ কেউ সেবন না করেন সে বিষয়ে সতর্ক করেন তিনি। 

তিনি বলেন, "এটা কোনো প্রতিরোধমূলক ঔষধ না। যতোদিন পর্যন্ত ভ্যাকসিন আসবে না ততোদিন পর্যন্ত প্রতিরোধমূলক কিছু নেই। ভ্যাকসিন আসতে অন্তত আরও দুই বছর সময় লাগবে। ততদিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।"

ফ্যাভিপিরাভির জেনেরিকের এই ঔষধটি উৎপাদনের পর বিকন ফার্মা তার নাম দিয়েছে 'ফ্যাভিপিরা'। এই ঔষধ জাপানে অ্যাভিগান নামে পরিচিত।

Related Topics

টপ নিউজ

বিকন ফার্মা / ফ্যাভিপিরাভির / করোনার ঔষধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • করোনার ঝুঁকি ৫৪ শতাংশ কমাতে পারে ভিটামিন-ডি: গবেষণা
  • কোভিড-১৯ এর চিকিৎসায় আইভারমেকটিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে আইসিডিডিআর’বি
  • কোভিড-১৯ থেকে জীবন রক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসোন
  • ২০ মে’র মধ্যে দেশে ‘রেমডিসিভির’ ব্যবহার শুরু হবে
  • কোভিড-১৯ চিকিৎসায় ‘ফাভিপিরাভির’ ঔষধ তৈরি করেছে বাংলাদেশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net