Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মাঠের টানে ছুটে গেলেন মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট
06 July, 2020, 03:25 pm
Last modified: 06 July, 2020, 03:59 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

মাঠের টানে ছুটে গেলেন মুশফিক

করোনাভাইরাসের প্রকোপে বিরাণভূমি হয়ে পড়ে আছে মিরপুর স্টেডিয়াম। নিয়মিত পরিচর্যা হলেও মাঠের সবুজ ঘাসে পড়ছে না ক্রিকেটারদের পা।
টিবিএস রিপোর্ট
06 July, 2020, 03:25 pm
Last modified: 06 July, 2020, 03:59 pm

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম; অন্য আর দশটি ভেন্যুর মতো একটি। কিন্তু বাংলাদেশ ও  বাংলাদেশের ক্রিকেটারদের কাছে তেমন নয়। হোম অব ক্রিকেট নামে পরিচিত এই মাঠটি বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে প্রিয়। বর্তমানে খেলা প্রায় সব ক্রিকেটারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে এই মাঠে।

মুশফিকুর রহিমের বেলাতেও ব্যতিক্রম নয়। যেকোনো ফরম্যাটে সবচেয়ে বেশি জয় পাওয়া মাঠটি উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের কাছেও প্রিয়। কিন্তু প্রিয় এই মাঠেই দীর্ঘদিন যেতে পারছেন না মুশফিক। করোনাভাইরাসের প্রকোপে বিরাণভূমি হয়ে পড়ে আছে মিরপুর স্টেডিয়াম। নিয়মিত পরিচর্যা হলেও মাঠের সবুজ ঘাসে পড়ছে না ক্রিকেটারদের পা। চিন্তা-ভাবনা করলেও পরিস্থিতি বিবেচনায় অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি।

সর্বশেষ মার্চের মাঝামাঝি সময়ে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিলেন মুশফিক। মাঝে লম্বা সময় চলে গেলেও মাঠে যাওয়া হয়নি তার। এ সময়ে প্রায়ই মাঠকে মিস করার কথা জানিয়েছেন জাতীয় দলের ডানহাতি এই ব্যাটসম্যান। শেষমেষ নিজেকে আর বেঁধে রাখতে পারলেন না মুশফিক। প্রিয় মাঠের টানে চলে গেলেন মিরপুরে। 

মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে দাঁড়িয়ে একটি ছবি তুলেছেন মুশফিক। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'আসসালামু আলাইকুম। চমৎকার এই ভেন্যুটিকে মিস করছি। শুধু মহান সৃষ্টিকর্তা জানেন, কখন আমরা আবার অনুশীলন শুরু করতে পারব।' ড্রেসিং রুমে কিছু ক্রিকেট সামগ্রী ছিল তার। এই সুযোগে সেগুলো বাড়িতে নিয়ে গেছেন মুশফিক। 

খেলা কিংবা অনুশীলন; সবখানেই সিরিয়াস মুডে দেখা মেলে মুশফিকের। খেলা-অনুশীলন না থাকলেও অভিজ্ঞ এই ক্রিকেটার একই মেজাজে থাকেন। অনুশীলনে সবচেয়ে বেশি সময় কাটান তিনি। আনুষ্ঠানিক ছুটির মধ্যেও মিরপুরে মুশফিককে অনুশীলনে দেখা যায়। এ ছাড়া নেটে সবচেয়ে বেশি ব্যাটিং করেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠে যাওয়া হয় না মুশফিকের। সেই মার্চ থেকে ঘরবন্দি অবস্থায় সময় কাটছে তার। বাইরে যাওয়ার সুযোগ না থাকায় ঘরে ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু এতে মন ভরছে না মুশফিকের। ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি। 

বন্দি অবস্থার শুরুর দিকেই তামিম ইকবালের লাইভে মুশফিক বলেছিলেন, 'এসএসের আমার নতুন ব্যাটগুলো, খুব কান্না করছে। কবে যে ব্যাটিং করব।' এরপর তামিমের লাইভেই মুশফিককে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'এভাবে আর কয়েকদিন গেলে ও হয়তো মারাই যাবে।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম / করোনার প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net