Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
বিশ্বকাপ ফাইনাল পাতানোর প্রমাণ আইসিসিকে দিতে চান লঙ্কান ক্রীড়ামন্ত্রী

খেলা

টিবিএস ডেস্ক
05 July, 2020, 04:10 pm
Last modified: 05 July, 2020, 05:43 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

বিশ্বকাপ ফাইনাল পাতানোর প্রমাণ আইসিসিকে দিতে চান লঙ্কান ক্রীড়ামন্ত্রী

কেবল আইসিসিকে প্রমাণ দেওয়াই নয়, নতুন আরেকটি অভিযোগ করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী। তার অভিযোগ, প্রচুর টাকার বিনিময়ে তদন্ত প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে। 
টিবিএস ডেস্ক
05 July, 2020, 04:10 pm
Last modified: 05 July, 2020, 05:43 pm

২০১১ বিশ্বকাপ ফাইনালটি ভারতের কাছে ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। যার সঙ্গে জড়িত ছিল বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে এমন অভিযোগ করার পর ৯ বছর আগের ফাইনাল নিয়ে তদন্ত শুরু হয় দেশটিতে। 

জিজ্ঞাসাবাদ করা হয় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ২০১১ বিশ্বকাপে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা অরবিন্দ ডি সিলভা, সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা, সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকাকে। কিন্তু তদন্তে পাতানো ম্যাচের কোনো আলামত পায়নি লঙ্কান পুলিশ। 

তথ্য প্রমাণ না পাওয়ায় তদন্ত শেষ করেছে লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই ঘটনায় তদন্ত করার কোনো যৌক্তিকতা পায়নি। কিন্তু অভিযোগ তোলা শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ভারতের কাছে শ্রীলঙ্কার ফাইনাল বিক্রির প্রমাণ দিতে প্রস্তুত আছেন তিনি।

কেবল প্রমাণ দেওয়াই নয়, নতুন আরেকটি অভিযোগ করেছেন মহিন্দানন্দ আলুথগামাগে। তার অভিযোগ প্রচুর টাকার বিনিময়ে তদন্ত প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়েছে। 

সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা, ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এই তদন্ত প্রক্রিয়া অপ্রয়োজনীয় মনে হয়েছে লঙ্কান পুলিশের কাছে। কারণ, সামনে এগোনোর মতো একটি তথ্যও পায়নি তারা। যে কারণে গত শুক্রবার তদন্ত প্রক্রিয়া শেষ করে। 

তদন্ত প্রক্রিয়া শেষ করার ঘোষণার পরদিনই আলুথগামাগে অভিযোগ করে বলেন, বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে। যে কারণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও আইসিসিকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান তিনি। এমনকি নিজেও প্রমাণ দিতে প্রস্তুত আছেন বলে জানান আলুথগামাগে। 

শ্রীলঙ্কার পুলিশ তদন্ত করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন ২০১১ বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা আলুথগামাগে। তিনি বলেছেন, 'তদন্ত বন্ধ করার জন্য প্রচুর টাকা ঢেলেছে ক্ষমতাবান ব্যক্তিরা। এ কারণে তদন্ত বন্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ।'

Related Topics

টপ নিউজ

২০১১ বিশ্বকাপ ফাইনাল / পাতানো ম্যাচের অভিযোগ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net