Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
করোনাকালে ঘুড়ি বিক্রি করে বিকল্প আয়

ফিচার

সঞ্জয় সরকার, নেত্রকোনা
05 July, 2020, 03:05 pm
Last modified: 05 July, 2020, 05:23 pm

Related News

  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%
  • ব্যাংকের প্রতি ১০ টাকা আয়ের ৬–৭ টাকাই এখন আসে বন্ড থেকে, কিন্তু আর কতদিন?
  • সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৪.৬১ শতাংশ

করোনাকালে ঘুড়ি বিক্রি করে বিকল্প আয়

নেত্রকোনা সদরসহ বিভিন্ন উপজেলার গ্রামে-গঞ্জে ঘুড়ি বিক্রি করে বিকল্প কর্মসংস্থানের পথ তৈরি করেছেন অনেকে। করোনা পরিস্থিতিতে লকডাউন থেকে মুক্তি পেতে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর উৎসবও।
সঞ্জয় সরকার, নেত্রকোনা
05 July, 2020, 03:05 pm
Last modified: 05 July, 2020, 05:23 pm

করোনাভাইরাস পরিস্থিতিতে স্তব্ধ পৃথিবী। বন্ধ হয়ে গেছে অনেকের আয়-রোজগারের পথ। সংসারের লাগাম টানতে গিয়ে হিমশিম খাচ্ছেন লাখো-কোটি নিম্ন আয়ের মানুষ। করোনা দুর্যোগের এই সময় অনেকেই বাধ্য হয়েছে খুঁজে নিয়েছেন বিকল্প কর্মসংস্থানের পথ। 

নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের দিনমজুর মিনু মিয়া (৬৫) তাদেরই একজন। দিনমজুরের কাজ না পেয়ে বাধ্য হয়ে গত তিনমাস ধরে তিনি ঘুড়ি বিক্রি করছেন। তা দিয়েই চলছে তার সংসার।

মিনু মিয়া তার ভাষায় বলেন, ''আগে দিনমজুরির কাম-কাজ কইরা সংসার চালাইতাম। কিন্তু কিছুদিন আগে লকডাউন দেওয়ার পরে বেকার হইয়া পড়ি। তহন দেহি, অনেকেই শখ কইরা ঘুড্ডি উড়াইয়া সময় কাটাইতাছে। তাই আমিও শখ কইরা একটা ঘুড্ডি বানাইয়া কয়েকদিন উড়াই। এইডা দেইখ্যা গ্রামের একজন তার বাইচ্চার লাইগ্যা একটা ঘুড্ডি বানাইয়া দিতে বলে। তারে বানাইয়া দেই। পরে হে খরচের কয়েকটা ট্যাহা (টাকা) দেয়। এইডার পরেই ঘুড্ডির ব্যবসার চিন্তাডা মাথাত আইছে।''

মিনু মিয়া জানান, শৈশবে ঘুড়ি বানানোর কলা-কৌশল রপ্ত করেছিলেন। গত তিনমাসে ছোট-বড় মিলিয়ে অন্তত ৪০০ ঘুড়ি বানিয়ে বিক্রি করেছেন। চার-পাঁচ রকমের ঘুড়ি বানাতে পারেন তিনি। 

এর মধ্যে সবচেয়ে বেশি চলছে তেলেঙ্গা, ডাকঘুড়ি ও বক্স ঘুড়ি। আকার ভেদে একেকটি ঘুড়ির দাম পড়ে আড়াইশ থেকে এক হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া অনেকে অর্ডার দিয়ে বড় সাইজের ঘুড়িও বানিয়ে নিচ্ছেন। সেগুলোর দাম আরেকটু বেশি।

বর্ষাকাল হওয়ায় ঘুড়ি বানাতে তিনি কাগজ ব্যবহার করেন না। পলিথিন পেপার দিয়ে তৈরি করেন। এতে ঘুড়ি টেকসই হয়। বৃষ্টিতে ভিজে নষ্ট হয় না। বাতাসেও ছিঁড়ে না। পলিথিন ছাড়াও বাঁশ এবং সুতা বাবদ অল্পকিছু খরচ পড়ে। সামান্য এই খরচ বাদে পুরোটাই লাভ হিসেবে থাকে তার। 

''লকডাউন উঠে গেলেও করোনার ভয়ে অহন আর দিনমজুরির কামে যাই না। ঘুড়ি বেইচ্যাই সংসারের খরচ চলতাছে'', বললেন মিনু মিয়া। 

শুধু মদন উপজেলার বাসিন্দারাই নন, দূর-দুরান্ত থেকেও অনেক সৌখিন লোক এসে তার কাছ থেকে ঘুড়ি সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।

মদনের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আবদুল আওয়াল জানান, ''শুধু মিনু মিয়াই না, তার মতো আরও অনেকে ঘুড়ি বানিয়ে বিক্রি করছেন। করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ঘুড়ির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।''

করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণার পর মানুষ যখন হঠাৎ গৃহবন্দি হয়ে পড়ে, ঠিক তখন নেত্রকোনার বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে ব্যাপক হাড়ে ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু হয়। লকডাউন প্রত্যাহারের পরও তা অব্যাহত আছে। 

শহর-গ্রামের পাড়ায় পাড়ায় প্রতিযোগিতার মাধ্যমে ঘুড়ি বানানো হচ্ছে। শুধু দিনে না, রাতের আকাশেও উড়ছে শত শত রং-বেরংয়ের ঘুড়ি। অনেকে আবার 'সনাতন ঘুড়ি'কে ইলেক্ট্রনিক প্রযুক্তির সহায়তায় 'ডিজিটাল ঘুড়ি'তে রূপান্তরিত করছেন। মোবাইল ফোনের ব্যাটারির সাহায্যে ঘুড়ির ফ্রেমে যুক্ত করছেন রং-বেরংয়ের ইলেক্ট্রনিক বাতি। 

এর ফলে রাতের আকাশে একেকটি ঘুড়ি দেখতে উজ্জ্বল তারার মতো মনে হয়। বর্ণিল আলোকরশ্মি ছড়িয়ে জ্বলজ্বল করে। শুধু তরুণরাই নয়, নারী-পুরুষ সবাই যোগ দিচ্ছেন ঘুড়ি ওড়ানোর উৎসবে। ঘুড়ি উড়িয়ে গৃহবন্দি থাকার একঘেয়েমিকে দূর করছেন তারা। পাড় করছেন অফুরন্ত অলস সময়। 
 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ঘুড়ি বিক্রি / আয় / নেত্রকোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সুজন: নির্বাচনে ৪১ শতাংশ প্রার্থীর আয় ৫ লাখের নিচে, সবচেয়ে বেশি যাদের
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • বিগত অর্থবছরে বিমানের রেকর্ড ১১,৫৫৯ কোটি টাকা আয়, নিট মুনাফা বেড়েছে ১৭৮%
  • ব্যাংকের প্রতি ১০ টাকা আয়ের ৬–৭ টাকাই এখন আসে বন্ড থেকে, কিন্তু আর কতদিন?
  • সেপ্টেম্বরে রপ্তানি কমেছে ৪.৬১ শতাংশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net