Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দেড় বছর পর টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ, নেই সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
13 February, 2024, 06:45 pm
Last modified: 13 February, 2024, 06:53 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহ, নেই সাকিব

সাকিবকে ছাড়াই গড়া হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল। একমাত্র নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বিপিএলে কুমিল্লার হয়ে খেলা ডানহাতি অফ স্পিনার আলিস আল ইসলাম।
টিবিএস রিপোর্ট
13 February, 2024, 06:45 pm
Last modified: 13 February, 2024, 06:53 pm

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এদিনই বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সিরিজের তিন টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

অনেক পরিবর্তন আনা দলে সবচেয়ে বড় চমক মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি; দুই দলেই জায়গা হয়েছে তার। প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে পারফরম্যান্স করায় মাহমুদউল্লাহকে বিবেচনা করা হলো। 

চোখের সমস্যার কারণে সাকিব আল হাসানের না খেলার সম্ভাবনাই বেশি ছিল। সাবেক এই অধিনায়ককে কোনো ফরম্যাটের দলেই নেওয়া হয়নি। একমাত্র নতুন মুখ হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।  

আগের সিরিজের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। নতুন করে ডাক পেয়েছেন বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাঈম শেখ, তাইজুল ইসলাম। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে ছিলেন না মাহমুদউল্লাহ, এই সিরিজ দিয়ে ফিরছেন তিনি। 

এবারের বাংলাদেশ সফরে তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ১ মার্চ ঢাকা পৌঁছেই সিলেট চলে যাবে শ্রীলঙ্কা। ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়, তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ৩টায়। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রামে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুই ওয়ানডে হবে দিবারাত্রির, শুরু হবে দুপুর আড়াইটায়। তৃতীয় ম্যাচটি দিনে হবে, খেলা শুরু হবে সকাল ১০টায়। 

টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম

ওয়ানডে স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। 

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / সাকিব আল হাসান / বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net