Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘গুঞ্জনকে গুঞ্জন থাকতে দিন’- সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
09 February, 2024, 08:00 pm
Last modified: 09 February, 2024, 08:05 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

‘গুঞ্জনকে গুঞ্জন থাকতে দিন’- সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকিব

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। এই সিরিজে টেস্ট খেলতে চান না, গুঞ্জনের ভিত্তিতে এটা নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে এক প্রকার পরামর্শই দিলেন সাকিব আল হাসান।
টিবিএস রিপোর্ট
09 February, 2024, 08:00 pm
Last modified: 09 February, 2024, 08:05 pm
রংপুর রাইডার্সের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব। ছবি: রংপুর রাইডার্স

চলমান বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশে চলে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে আসরটির ফাইনাল, এদিনই ঢাকা পৌঁছাবে শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে লঙ্কানরা। এই সিরিজে টেস্ট খেলতে চান না, গুঞ্জনের ভিত্তিতে এটা নিয়ে প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে এক প্রকার পরামর্শই দিলেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার বললেন, গুঞ্জন গুঞ্জনই থাক।

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। দেশে-বিদেশে বেশ কয়েকজন চিকিৎসককে দেখিয়েও চোখের সমস্যার পরিষ্কার ধারণা পাননি তিনি। রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলা বাংলাদেশ অধিনায়ক চোখের রেটিনার সমস্যার কারণে মাঝে ঠিকভাবে বল দেখেননি। যে কারণে দুটি ম্যাচে যথাক্রমে রংপুরের ৫ ও ৮ উইকেট পড়ার পরও ব্যাটিংয়ে যাননি সাকিব। 

এখনও সমস্যা কাটিয়ে উঠতে পারেননি তিনি। আপাতত সাকিবের চিকিৎসা ওষুধ ও বিশ্রাম, যা চলবে দীর্ঘমেয়াদে। তাই লম্বা সময় ধরে ব্যাটিং করা সাকিবের জন্য অস্বস্তির ও কঠিন হবে। গুঞ্জন আছে, টেস্ট সিরিজে খেলতে চান না; এমন প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো অনেকগুলো প্রশ্ন করলেন সাকিব।   

একটি কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন সাকিব। সেটারই অনুষ্ঠানে শুক্রবার টেস্ট খেলা না খেলার প্রশ্নের জবাবে হাসতে হাসতে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'কে বলছে আপনাকে? গুঞ্জনকে গুঞ্জন থাকতে দেন। আর না হলে আপনি খুঁজে বের করেন। কে বলছে তাকে জিজ্ঞাসা করেন। আমি কী বলছি কাউকে? আমি কী কখনও বলেছি আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি, এই রকম কিছু?'

'কোত্থেকে শুনেছেন? তাহলে তাকেই আপনি জিজ্ঞাসা করেন। আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। যার কাছ থেকে শুনছেন, তাকে জিজ্ঞাসা করেন। আমি যদি বলতাম, আমি খেলতে চাই অথবা খেলতে চাই না; তাহলে সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। যার কাছ থেকে আপনি এই প্রশ্নের উত্তরটা শুনেছেন বা যে আপনাকে বলেছে, তাকে জিজ্ঞাসা করেন। সে ভালো বলতে পারবে।' যোগ করেন সাকিব। 

চোখের অবস্থা আপাতত ভালো আছে বলেন জানান সাকিব। তবে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনই কোনো পরিকল্পনা সাজাননি তিনি। এই মুহূর্তে সব মনোযোগ বিপিএলেই জানিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'ভালো আছে আলহামদুল্লিলাহ। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে. এটা নিয়েই ফোকাস করছি। চেষ্টা করছি, কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net