Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার-যুক্তরাষ্ট্রের চুক্তি সই

বাংলাদেশ

রয়টার্স
29 January, 2024, 08:35 pm
Last modified: 29 January, 2024, 08:44 pm

Related News

  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প

বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার-যুক্তরাষ্ট্রের চুক্তি সই

কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি এক বিবৃতিতে বলেন, 'এই নতুন চুক্তি এক্সিলারেটের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জ্বালানি চাহিদা এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের পথে এর অগ্রযাত্রাকে সমর্থন করবে।'
রয়টার্স
29 January, 2024, 08:35 pm
Last modified: 29 January, 2024, 08:44 pm
প্রতীকী ছবি: রয়টার্স

২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ বছর মেয়াদে বাংলাদেশে বছরে ১০ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য সোমবার কাতার এনার্জি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

নর্থ ফিল্ড সম্প্রসারণ প্রকল্পে ইউরোপীয় ও এশীয় অংশীদারদের সঙ্গে কাতার এনার্জির করা সিরিজ চুক্তির সর্বশেষ চুক্তি এটি।

এটি ২০২৭ সালের মধ্যে কাতারের এলএনজি উৎপাদন বর্তমানের ৭৭ এমটিপিএ থেকে ১২৬ এমটিপিএতে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম কাতার এরই মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী।

কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি এক বিবৃতিতে বলেন, 'এই নতুন চুক্তি এক্সিলারেটের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জ্বালানি চাহিদা এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের পথে এর অগ্রযাত্রাকে সমর্থন করবে।'

আল-কাবি গত মাসে রয়টার্সকে জানান, কাতার এনার্জি এশিয়া ও ইউরোপে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের চুক্তি করতে পারবে বলে আশা করছেন তারা।

কাতার এনার্জি জানায়, এক্সিলারেট ২০২৬ ও ২০২৭ সালে ৮ লাখ ৫০ হাজার এমটিপিএ এবং ২০২৮ থেকে ২০৪০ সালের মধ্যে ১ এমটিপিএ এলএনজি কিনবে। 

এটি বাংলাদেশের ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে পাঠানো হবে।

এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার ড্যানিয়েল বুস্টোস বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের জন্য গত সেপ্টেম্বরে তার সঙ্গে আগাম আলোচনা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

কাতার এনার্জি / বাংলাদেশ / যুক্তরাষ্ট্র / এলএনজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net