Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
'আরও ৬ মাস করোনা পরিস্থিতি এমন থাকতে দেওয়া যাবে না'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 June, 2020, 05:20 pm
Last modified: 27 June, 2020, 05:21 pm

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

'আরও ৬ মাস করোনা পরিস্থিতি এমন থাকতে দেওয়া যাবে না'

স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত অনলাইন সাপ্তাহিক আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
27 June, 2020, 05:20 pm
Last modified: 27 June, 2020, 05:21 pm

'করোনা পরিস্থিতি আরও ছয় মাস এমন থাকতে দেওয়া যাবে না। এ রকম থাকলে প্রচুর লোক বেকার হবে, না খেয়ে মারা যাবে' বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, 'ইতোমধ্যে দেখছি বেসরকারি ব্যাংক বেতন কমাচ্ছে। আমাদের দেশের মানুষ অল্প আয় করে; কিন্তু সবটা ব্যয় করে। কোভিড কন্ট্রোল করা গেলে মানুষ তাই করবে, তাহলেই অর্থনীতি চলবে।'

শুক্রবার সন্ধ্যা ৭টায় স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত অনলাইন সাপ্তাহিক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট ডা. সাদিয়া চৌধুরী। সঞ্চালনা করেন ডা. জিয়া হায়দার চৌধুরী।

মোশাররফ হোসেন আরও বলেন, 'করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ৮৫ শতাংশ রাজস্ব আদায় করার দায়িত্ব এনবিআররের। ব্যবসা যদি না হয়, টাকা আসবে না। আর রাজস্ব আয় বাড়াতে হলে এনবিআরের লোকবল বাড়াতে হবে, অফিসের সংখ্যা বাড়াতে হবে। এটা সদিচ্ছার ব্যাপার। তারপরেও ভয় নেই, আমাদের পর্যাপ্ত রিজার্ভ আছে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তার ব্যালেন্স শিটে হাত দেবে। বিশ্ব ব্যাংকসহ অন্যান্য সংস্থা ঋণ দেবে, ঋণের পরিমাণ বাড়বে; কিন্তু টাকার অভাব হবে না। বাজেট কতটা দক্ষভাবে বাস্তবায়ন করা যায়, সেটা বড় চ্যালেঞ্জ।'

তিনি বলেন, 'স্বাস্থ্য খাতের মতো রাজনীতি কোথাও নেই। পোস্টিং দিতে গেলে কিংবা কেনাকাটা করতে গেলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স টের পাওয়া যায়। প্রধানমন্ত্রী শক্ত হাতে দেশ চালাচ্ছেন। কিন্তু উনি রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারবেন না। প্রত্যেকটা জায়গার মানুষকে কাজ করতে হবে। বিশেষায়িত চিকিৎসা যারা দিতে পারেন, এমন অনেকেই অবসরে আছেন। তাদের খোঁজ করে সমন্বয় করতে হবে। বেসরকারি হাসপাতালের ভেতরে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে হবে। যারা বিদেশ থেকে আসছেন, তাদের কাজে লাগাতে হবে। যারা করোনা মোকাবিলায় আগ্রহী, তাদের কাজে লাগাতে হবে। শত্রু-মিত্র এক হয়ে কাজ করতে হবে। প্রত্যেককে কাজ করার সুযোগ দিতে হবে, প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।'

ডা. সাদিয়া চৌধুরী বলেন, 'জন্ম কিংবা মৃত্যু হলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হতে হবে। তাহলেই কেবল মোট জনসংখ্যা জানা যাবে। বাংলাদেশে সেটা এখনো হয়নি। যে কারণে কতজন আক্রান্ত হয়েছেন, শতাংশের হিসাবে আমরা যেতে পারছি না। জোন হবে কতজন আক্রান্ত সেটার ভিত্তিতে। সেই সংখ্যাটাই জানা যাচ্ছে না। এখনো ভবিষ্যত পদক্ষেপ হিসেবে সরকারকে নিবন্ধনের দিকেই যেতে হবে।'

তিনি আরও বলেন, 'করোনা মোকাবিলায় এখন পর্যন্ত আমাদের হাতে যে টাকা আছে, তা পর্যাপ্ত; এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কোথায় খরচ হবে, কীভাবে খরচ হবে- সেটা আমাদের ভাবতে হবে। তার জন্য গ্যাপ খুঁজতে হবে। অধিকাংশ ক্ষেত্রে মিস প্রক্রিউরমেন্ট হচ্ছে। বেশি দামে নিম্নমানের উপকরণ আনা হচ্ছে। লোকালি টেস্ট কিট উৎপাদনে যাওয়া যেতে পারে। আমাদের মনে রাখতে হবে, দেশটা আমাদের। যে লোন করে আনা হয়েছে, সেই টাকা আগামী দুই প্রজন্মকে পরিশোধ করতে হবে।'

ডা. সাদিয়া চৌধুরী বলেন, 'বিশ্বের মধ্যে বাংলাদেশে চিকিৎসকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। কারণ তাদের ঠিক মতো প্রটেকশন দেওয়া হচ্ছে না; আমাদের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ওষুধ আসার কথা, সেটা আসছে না। এতে পরিবার পরিকল্পনাও থাকবে না। কোভিডের কারণে অন্য রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ এগিয়ে ছিল, সেটাতে ব্যাঘাত ঘটেছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার আবারও বেড়ে যাবে।'

'আমাদের পরিকল্পনা করছেন অর্থনীতিবিদরা। কিন্তু স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে না। এই আলোচনা হওয়ার জন্য একটি মাধ্যম থাকতে হবে। তাছাড়া পরিকল্পনা কাজ করবে না,' বলেন ডা. সাদিয়া।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • করোনাভাইরাসে একদিনে আরও ১০ মৃত্যু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন: ৮০ লাখ নাগরিককে করোনার ভ্যাকসিন দেবে বাংলাদেশ
  • সংখ্যা আর পরিসংখ্যানে আমাদের স্বাস্থ্যব্যবস্থা
  • করোনাভাইরাসে একদিনে আরও ১৬৬ মৃত্যু, শনাক্ত ৬,৩৬৪
  • দেশে ঈদের দিন করোনায় মারা গেছেন ১৮৭ জন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net