Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
করোনায় ৪৩ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,৪১২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2020, 02:30 pm
Last modified: 23 June, 2020, 10:58 pm

Related News

  • করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, ২,৯৯৬ রোগী শনাক্ত
  • করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, ২,৯০৭ রোগী শনাক্ত
  • দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাল ৩,৩৯৯ জনে
  • করোনায় আরও ৩২ জনের মৃত্যু, ২,৬১১ রোগী শনাক্ত
  • দেশে করোনা শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

করোনায় ৪৩ জন মৃত্যুর দিনে শনাক্ত ৩,৪১২

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৩ জনসহ মোট এক হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ৪১২ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৯৮ জন।
টিবিএস রিপোর্ট
23 June, 2020, 02:30 pm
Last modified: 23 June, 2020, 10:58 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এক হাজার ৫৪৫ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১০৮তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১২ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৫টি ল্যাবে ১৬ হাজার ২৯২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৮০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৭ হাজার ৬৩৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট আক্রান্ত:  ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।
  • মারা গেছেন: ১ হাজার ৫৪৫ জন।
  • মোট সুস্থ: ৪৭ হাজার ৬৩৫ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৬ লাখ ৪৭ হাজার ১১টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার। 

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৯২ লাখ ২ হাজার ৬০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৯ লাখ ৫৩ হাজার ৮৯৯ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৭৪ হাজার ৬৬৮ জনের। বাকী ৩৭ লাখ ৭৪ হাজার ৩৮ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ২৩ লাখ ৮৮ হাজার ২২৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ২ কোটি ৯০ লাখ ২৭ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১১ লাখ ১১ হাজার ৩৪৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৭০৫। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ২২ হাজার ৬১১ জন।
  • ব্রাজিল: ৫১ হাজার ৪৬০ জন।
  • যুক্তরাজ্য: ৪২ হাজার ৬৪৭ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৬৬৫ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৬৬৩ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩২৪ জন।
  • মেক্সিকো: ২২ হাজার ৫৪৪ জন।
  • ভারত: ১৪ হাজার ১৯ জন।
  • ইরান: ৯ হাজার ৭৪২ জন।
  • বেলজিয়াম: ৯ হাজার ৬৯৬ জন।   
     

Related Topics

টপ নিউজ

নিয়মিত অনলাইন ব্রিফিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, ২,৯৯৬ রোগী শনাক্ত
  • করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, ২,৯০৭ রোগী শনাক্ত
  • দেশে করোনায় মৃতের সংখ্যা পৌঁছাল ৩,৩৯৯ জনে
  • করোনায় আরও ৩২ জনের মৃত্যু, ২,৬১১ রোগী শনাক্ত
  • দেশে করোনা শনাক্তের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net