Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
২১ দিনের লকডাউনে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 June, 2020, 04:05 pm
Last modified: 16 June, 2020, 06:07 pm

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • ৮ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতার কবলে চট্টগ্রামের ছয় মেগা প্রকল্প
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি

২১ দিনের লকডাউনে চট্টগ্রামের উত্তর কাট্টলী ওয়ার্ড

আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই এই লকডাউন কার্যকর করা হবে। চট্টগ্রাম মহানগরের ১০টি ওয়ার্ডকে জেলা প্রশাসন ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে। তার মধ্যে শুরুতেই লকডাউনের আওতায় আসছে উত্তর কাট্টলী।
টিবিএস রিপোর্ট
16 June, 2020, 04:05 pm
Last modified: 16 June, 2020, 06:07 pm

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাত থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হচ্ছে ।

ইতোমধ্যেই নগরের ১০টি ওয়ার্ডকে 'রেড জোন' হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। তার মধ্যে শুরুতেই ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করা হচ্ছে উত্তর কাট্টলী ওয়ার্ডে।

চট্টগাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মঙ্গলবার মধ্য রাত থেকে উত্তর কাট্টলী লকডাউন করা হচ্ছে। পর্যায়ক্রমে রেডজোনের তালিকায় থাকা অন্য এলাকায় লকডাউন কার্যকর করা হবে।

এর আগে, করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি  গত শনিবারের (১৩ জুন) সভায় চট্টগ্রাম সিটির ১০ এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করে।

এসব এলাকা হচ্ছে; ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড, ২১ নম্বর জামালখান ও ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ড, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড এবং ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড।

মূলত প্রতি এক লাখ জনসংখ্যায় বিগত ১৪ দিনে কমপক্ষে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে- এমন এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) দ্য বিজনেস স্ট্যার্ন্ডাকে বলেন, আজ মধ্যরাত থেকে লকডাউন কার্যকর হচ্ছে। আমরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। এলাকায় মাইকিং করা হয়েছে। লকডাউন কার্যকর করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ বলেন, লকডাউন কার্যকর করতে সোমবার থেকে উত্তর কাট্টলী ওয়ার্ডে মাইকিং করা হয়। এই ওয়ার্ডের ২০ টি প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। লকডাউনে থাকা নাগরিকদের সার্বিক সহযোগিতার জন্য ১০০ জনের একটি স্বেচ্ছাসেবক টিমকে তৈরি করা হয়েছে। কোনও নাগরিক সমস্যার সম্মুখীন হলে প্রদত্ত ৭টি হটলাইন নম্বরে ফোন করতে পারবেন। এসব নাম্বারে যোগাযোগ করলে তাৎক্ষনিক সহায়তা দেওয়া হবে। 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, লকডাউন কার্যকরে আজ মধ্যরাত থেকেই টহল জোরদার করবে পুলিশ। সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বন্ধ করে দেওয়া হবে এই ওয়ার্ডের ২০ টি প্রবেশ পথ। পুলিশের সহযোগিতায় কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গঠন করা স্বেচ্ছাসেবক টিম।

Related Topics

টপ নিউজ

উত্তর কাট্টলী / রেড জোনে লকডাউন / চট্টগ্রাম সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • ৮ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতার কবলে চট্টগ্রামের ছয় মেগা প্রকল্প
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net