Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
কক্সবাজারে রেল: ইজিবাইকের জনপ্রতি ২০ টাকা ভাড়া রাতারাতি ৫০ টাকা!

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
02 December, 2023, 04:45 pm
Last modified: 02 December, 2023, 05:01 pm

Related News

  • নৌপথে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ছে ১০ শতাংশ
  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ
  • লাইসেন্সের দাবিতে রোববার বিক্ষোভের ডাক রিকশা-ভ্যান, ইজিবাইক শ্রমিকদের
  • ১২ বছর পর বাড়ল সার্কিট হাউজের ভাড়া

কক্সবাজারে রেল: ইজিবাইকের জনপ্রতি ২০ টাকা ভাড়া রাতারাতি ৫০ টাকা!

একইসঙ্গে ইজিবাইক রিজার্ভ করে যাওয়ার ভাড়া দীর্ঘদিন ধরে ১৫০ টাকা থাকলেও– তা করা হয়েছে ২০০ টাকা।
কক্সবাজার প্রতিনিধি
02 December, 2023, 04:45 pm
Last modified: 02 December, 2023, 05:01 pm
কক্সবাজারের একটি পয়েন্টে যাত্রীদের জন্য অপেক্ষা করছেন ইজিবাইক চালকরা। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের প্রবেশমুখ – লিংক রোড় থেকে প্রধান সড়ক হয়ে শহরের লালদিঘীর পাড়া, অথবা বাইপাস হয়ে কলাতলীর মোড় পর্যন্ত ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) ভাড়া ছিল ২০ টাকা। এই অবস্থায়, রেল আসাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের চালু করা 'কক্স-ক্যাব' নামের অ্যাপে এই ভাড়া এখন জনপ্রতি অতিরিক্ত ৩০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। যা নিয়ে জেলাব্যাপী তীব্র সমালোচনা চলছে।

কক্সবাজারের ঝিলংজায় অবস্থিত আইকনিক রেল স্টেশনটি লিংক রোড় থেকে অনুমানিক ২০০ মিটার আগে অবস্থিত। আর ট্রাফিক পুলিশের অ্যাপের কারণে এখান থেকে ইজিবাইকে যাত্রী বহনে ৩০ টাকা অতিরিক্ত নেয়া হচ্ছে। একইসঙ্গে ইজিবাইক রিজার্ভ করে যাওয়ার ভাড়া দীর্ঘদিন ধরে ১৫০ টাকা থাকলেও– তা করা হয়েছে ২০০ টাকা।

শুক্রবার থেকে কক্সবাজার থেকে ঢাকায় যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়। এরপর শুক্রবার রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, "ট্রেনে কক্সবাজারে আসা পর্যটকদের রেল স্টেশন থেকে কক্সবাজার শহরে আসাকে নির্বিঘ্ন ও হয়রানি মুক্ত করতে কক্স-ক্যাব (টমটম) এর ভাড়া নির্ধারণ করে দিয়েছে কক্সবাজার ট্রাফিক পুলিশ। কক্সবাজার শহরে কলাতলী পর্যন্ত কক্স-ক্যাব (টমটম) এর ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা এবং রিজার্ভ ২০০ টাকা।"

নিরাপদ ও পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে এমন উদ্যোগ এবং নিরাপদ ও স্বাচ্ছন্দময় ভ্রমণের জন্য কক্স-ক্যাব নিবন্ধিত চালকদের গাড়ি (টমটম) ব্যবহার করার আহ্বান জানান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।

কিন্তু, এটি জানাজানি হওয়ার পর থেকে জেলাব্যাপী শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে খোরশেদ আলম নামের এক যুবক লেখেছেন, "কলাতলীর মোড় হয়ে রেল স্টেশনে শুক্রবার সকালেও ১০ টাকা জনপ্রতি ভাড়া নিয়ে অনেকে গেছেন। এটা ৫০ টাকা করার কারণ কি?"

আবাসিক হোটেল কর্মকর্তা করিম উল্লাহ লিখেছেন, "লিংক রোড পর্যন্ত দীর্ঘদিন ধরে ভাড়া ২০ টাকা। এটা ৫০ টাকা করেছে ট্রাফিক পুলিশ। অথচ ভাড়া তো আগের পৌরসভা থেকে নির্ধারণ করা ছিল।"

এভাবে ভাড়া বাড়ানোকে 'অযৌক্তিক এবং হাস্যকর' সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সংবাদকর্মী তারিকুল ইসলাম।

এ প্রসঙ্গে কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত জানান, ২০ টাকার ভাড়া ৫০ টাকা নির্ধারণের কোন কারণ থাকতে পারে না। এ সিদ্ধান্ত দ্রুত বাতিল করে পূর্বের ভাড়া নির্ধারণ করতে হবে।

কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী জানান, "ইজিবাইক-সহ অন্যান্য পরিবহনের ভাড়া আগে থেকে পৌরসভা নির্ধারণ করে রেখেছে। লিংক রোড থেকে কলাতলী বা লিংক রোড় থেকে কক্সবাজার শহর ভাড়া জনপ্রতি ২০ টাকা।"

তবে এ ভাড়া ট্রাফিক পুলিশ নির্ধারণ করেনি বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, "অ্যাপটি চালু করা হয়েছে। নিবন্ধন করা হয়েছে চালকদের। অ্যাপের মাধ্যমে চালকরাই এ ভাড়া নির্ধারণ হয়েছে। বিষয়টি নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে– তাই এপ্রসঙ্গে পরে (নতুন করে) সিদ্ধান্ত নেয়া হবে।"

Related Topics

টপ নিউজ

কক্সবাজারে রেল / ইজিবাইক / ভাড়া বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নৌপথে পণ্য পরিবহনে লাইটারেজ জাহাজের ভাড়া বাড়ছে ১০ শতাংশ
  • নৌপথে যাত্রীভাড়া ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের  
  • কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ
  • লাইসেন্সের দাবিতে রোববার বিক্ষোভের ডাক রিকশা-ভ্যান, ইজিবাইক শ্রমিকদের
  • ১২ বছর পর বাড়ল সার্কিট হাউজের ভাড়া

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net