Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
'আর্জেন্টাইনদের প্রতি ব্রাজিলিয়ানদের নিপীড়ন এখনই বন্ধ করতে হবে'

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2023, 06:30 pm
Last modified: 22 November, 2023, 06:49 pm

Related News

  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা
  • বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত, দাবি মানবাধিকার সংগঠনগুলোর

'আর্জেন্টাইনদের প্রতি ব্রাজিলিয়ানদের নিপীড়ন এখনই বন্ধ করতে হবে'

ম্যাচের পর ক্ষুব্ধ লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক দলের পারফরম্যান্স নিয়ে খুশি, সাথে আর্জেন্টিনা সমর্থকদের এমন ঘটনার শিকার হওয়ার সমালোচনাও করেছেন মেসি।
টিবিএস রিপোর্ট
22 November, 2023, 06:30 pm
Last modified: 22 November, 2023, 06:49 pm

মাঠের বাইরের অনাকাঙ্খিত ঘটনার পরেও ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি শেষপর্যন্ত মাঠে গড়ায়। সেখানে ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ১৯৫৪ সালের পর মারাকানায় প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ হেরেছে ব্রাজিল। 

তবে এই ম্যাচের ফলাফল কিংবা ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ ছাপিয়ে বড় হয়ে উঠেছে মাঠের বাইরের ঘটনা। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ব্রাজিলিয়ান পুলিশের হাতে লাঠিপেটার শিকার হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। 

জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে এই ঘটনাটি ঘটে। ব্রাজিল অধিনায়ক মার্কুইনহোস এবং আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এগিয়ে যান গ্যালারির দিকে। মেসির সঙ্গে ছিল গোটা আর্জেন্টিনা দলই। সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা, এমিলিয়ানো মার্তিনেসকে দেখা যায় হাত দিয়ে এক পুলিশ সদস্যের লাঠি ঠেকাতে। এরপর দলের বাকি খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে চলে যান মেসি। 

ম্যাচের পর ক্ষুব্ধ লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক দলের পারফরম্যান্স নিয়ে খুশি, সাথে আর্জেন্টিনা সমর্থকদের এমন ঘটনার শিকার হওয়ার সমালোচনাও করেছেন মেসি, 'এই দলটা ইতিহাস গড়েই যাচ্ছে। মারাকানায় ঐতিহাসিক এক জয়। যদিও ব্রাজিলের মাটিতে আরও একবার আর্জেন্টাইনদেরকে নিপীড়িত হতে হলো। এসব আর সহ্য করা সম্ভব নয়, এখনই এর শেষ হওয়া দরকার।'

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার আগেই অবশ্য আর্জেন্টিনার সমর্থকদের ওপর ব্রাজিল পুলিশের হামলা নিয়ে সংবাদমাধ্যমকে মেসি বলেছেন, 'এটা খুবই খারাপ হলো। আমাদের সমর্থকদের কীভাবে মেরেছে সেটা আমরা দেখেছি। কোপা লিবার্তোদোরেসের ফাইনালেও এমন দেখা গেছে। এখন আবারও লাঠিপেটা করা হলো। খেলোয়াড়দের পরিবার গ্যালারিতে ছিল। তাদেরকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম। খেলার কথা তখন মাথায় ছিল না।'

Related Topics

টপ নিউজ

ব্রাজিল-আর্জেন্টিনা / লাতিন বিশ্বকাপ বাছাইপর্ব / মেসি / নিপীড়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন‍্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা
  • বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত, দাবি মানবাধিকার সংগঠনগুলোর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net