Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
‘কোনোভাবেই এটা সাংবাদিকতা হতে পারে না’

খেলা

টিবিএস রিপোর্ট
09 June, 2020, 03:30 pm
Last modified: 09 June, 2020, 04:28 pm

Related News

  • সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন
  • জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহ: ৮৯ শতাংশ সাংবাদিকই শারীরিক হামলার আশঙ্কা করছেন
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক

‘কোনোভাবেই এটা সাংবাদিকতা হতে পারে না’

খবর পরিবেশনার মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। তার দৃষ্টিতে এটা সাংবাদিকতা হতে পারে না। 
টিবিএস রিপোর্ট
09 June, 2020, 03:30 pm
Last modified: 09 June, 2020, 04:28 pm

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করে আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সরকারি অনুদান ছাড়াও নিজ অর্থায়নে দুস্থ-অসহায়দের সাহায্য করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। কিন্তু মানুষকে সাহায্য করতে গিয়ে বিব্রতকর এক অবস্থায় পড়তে হয়েছে তাকে।

গত ১ জুন নড়াইলে অন্তঃসত্ত্বা স্ত্রী ইতি খানমকে রাস্তায় ফেলে যান তার স্বামী তিতাস কাজি। ঘটনার কয়েকদিন পর মাশরাফির হস্তক্ষেপে ইতিকে তার স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়। ৮ জুন এ নিয়ে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। 

খবরটির শিরোনাম দেওয়া হয়, 'স্ত্রীকে রাস্তায় ফেলে গেলেন স্বামী, কাছে টেনে নিলেন মাশরাফি।' এমন শিরোনাম দেখে বেজায় চটেছেন মাশরাফি। খবর পরিবেশনার মান নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। তার দৃষ্টিতে এটা সাংবাদিকতা হতে পারে না। 

এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মাশরাফি বলেছেন, 'এটা সাংবাদিকতা নয়। কোনোভাবেই এটা সাংবাদিকতা হতে পারে না। সাংবাদিকদের কাজ প্রকৃত ঘটনা তুলে ধরা। সেটাকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করা নয়। এই খবরে যেটা করা হয়েছে, এটা প্রকৃতপক্ষে কী, তা আমি বুঝে উঠতে পারছি না।'

সাংবাদিকতা পেশাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে মাশরাফি আরও বলেন, 'সাংবাদিকতা পেশাকে সর্বোচ্চ সম্মান করি। এটা সম্মানেরই একটা পেশা। সংবাদমাধ্যমকে বলা হয় সমাজের আয়না। কিন্তু এই ধরনের খবর, শিরোনাম দেখলে মানুষের ধারণা বদলে যাবে। অনুরোধ থাকবে প্রকৃত ঘটনা যেন সঠিকভাবে উপস্থাপন করা হয়। কারণ অনেক বিষয়ের সঙ্গেই মানুষের সম্মান জড়িত থাকে।'

এই ঘটনায় মাশরাফি এতটাই ক্ষীপ্ত যে, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্ট দিয়েছেন। সেই সংবাদের একটি স্ক্রিনশট পোস্ট করে মাশরাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে লিখেছেন, 'কী দারুণ শিরোনাম, সাংবাদিকতা তার সেরা সময়ে।'

মাশরাফির বিশ্বাস, যারা সম্মানের সঙ্গে সাংবাদিকতা করেন, তারাও এই শিরোনাম দেখে লজ্জা পেয়েছেন। তিনি লিখেছেন, 'যারা বছরের পর বছর এই পেশাটাকে শুধু পেশা হিসেবেই নয়, সর্বোচ্চ সম্মানের সাথে করে আসছেন, মনে হয় উনারাও এসব দেখে লজ্জা পান।'

What a headline. journalism at its best. যারা বছরের পর বছর এই পেশাটাকে শুধু পেশা হিসাবেই না সর্বচ্চো সম্মানের সাথে করে আসছেন উনারাও এসব দেখে লজ্জা পান, মনে হয়।

Posted by Mashrafe Bin Mortaza on Monday, June 8, 2020

 

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / সাংবাদিকতা / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গেছেন
  • জাতীয় নির্বাচনে সংবাদ সংগ্রহ: ৮৯ শতাংশ সাংবাদিকই শারীরিক হামলার আশঙ্কা করছেন
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net